1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রি: বাগেরহাটে ৩ জন গ্রেপ্তার বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ধানক্ষেতে কম খরচে তরল সার ও বালাইনাশক প্রয়োগে অভিনব পদ্ধতি, আশার আলো দেখছেন চাষিরা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১৯৯০ সালের এসএসসি ব্যাচের বন্ধু-বান্ধবীরা ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন এক নতুন গল্পের খোঁজে বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন  পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ আশাশুনির বেউলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম: গ্রেফতার -২

ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রি: বাগেরহাটে ৩ জন গ্রেপ্তার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(বাগেরহাট প্রতিনিধি এম এ হান্নান)

​বাগেরহাটে মানুষের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ক্লোন করে অবৈধভাবে ভুয়া সিম কার্ড বিক্রি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
​৩০ সেপ্টেম্বর রাতে সদর থানার কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে মো: মামুন আলী খাঁ, মো: জিহাদ বিশ্বাস ও মো: লিটু বিশ্বাসকে আটক করা হয়।
​পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ফিঙ্গারপ্রিন্ট সম্বলিত রাবারের কিট ও স্ক্যানার ব্যবহার করে ভুয়া সিম নিবন্ধন করত। পরবর্তীতে এসব সিম অপরাধীদের কাছে চড়া দামে বিক্রি করা হতো।
​অভিযানকালে তাদের কাছ থেকে ১টি ফিঙ্গার স্ক্যানার, ২১টি অব্যবহৃত গ্রামীণফোন সিম, ১৪৭টি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ছাপের রাবার কিট ও পেপার, ৪টি USB পোর্ট এবং সিম নিবন্ধনে ব্যবহৃত ৩টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
​বাগেরহাটের পুলিশ সুপার মো: জামিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com