1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ঢাকা বাইপাস সড়কে ফাটল সিএমপিতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রূপগঞ্জে নৌকা বাইচ, ছলাৎ ছলাৎ শব্দে মুখোরিত শীতলক্ষ্যা : নদীর তীরে লাখো জনতার ঢল রূপগঞ্জে বন্ধুকে আটকে রেখে বান্ধবীকে দলবদ্ধ ধর্ষণ মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ​পলিথিন ব্যবহারে পরিবেশ দূষণ এবং এর রোধকল্পে করণীয় বিষয়ক বিশেষ প্রতিবেদন ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন উপজেলা কমিটি গঠন রাতুল আহবায়ক,তারেক সদস্য সচিব সেলিম সাংগঠনিক সম্পাদক রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু

ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে চৌহাটি গ্রামে, ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার রাত্রী সাড়ে ৮ টায় চৌহাটি গ্রামে চারটি গ্রামের ক্ষতিগ্রস্থদের নিয়ে এই মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জীবন ও বসতবাড়ী রক্ষা কমিটির চৌহাটির সভাপতি মোঃ মতিয়ার রহমান। তিনি বলেন, কয়লাখনি এলাকায় অধিগ্রহনের পূর্বে এলাকাবাসী জনমত যাচাই করতে হবে। ভূমিহীন ও এলাকার জমি অধিগ্রহনের পূর্বে পূর্ণবাসন নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও বলেন, সেই সাথে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, পানি, বিদ্যুৎ, চাকুরি, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। বড়পুকুরিয়া কয়লাখনির মাইনিংয়ের কারণে পূনরায় ভূমিকম্পন হলে এলাকার বাড়ীঘর কম্পনের কারণে ফেঁটে যাচ্ছে। ঘরে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। সে দিকে লক্ষ্য রেখে খনি কর্তৃপক্ষকে জরিপ চালিয়ে প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একইভাবে বড়পুকুরিয়ার উত্তর দিকে ৩০০ একর জমি সরকারকে নিতে হবে এবং তা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা ইতিপূর্বে অনেক আন্দোলন করেছি ক্ষনি কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি । শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এলাকার মানুষের সমস্যা সমাধান করার জন্য মাননীয় প্রধান মন্ত্রী ও জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী এবং পেট্রোবাংলা চেয়ারম্যানের নিকট বিষয়টি সংগঠনের পক্ষ থেকে খতিয়ে দেখার জন্য আহ্বান জানাচ্ছি।
সমন্বয় সভায় বক্তব্য রাখেন, জীবন ও বসতবাড়ী রক্ষা কমিটির সভাপতি চৌহাটির মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ বিশা, সাংগঠনিক উপদেষ্টা মোঃ বাবুল, সদস্য মোঃ সাইদুর রহমান, জীবন ও সম্পদ রক্ষাকারী কমিটির সভাপতি কাজীপাড়া গ্রামের মোঃ আশাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম, সদস্য মোঃ হাইকুল ইসলাম। ৯ নং হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রেজওয়ানুল হক, মিজানুর রহমান, মোঃ সামিউল ইসলাম। ৯ নং হামিদপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের আওতাভুক্ত বাঁশপুকুর, কাজীপাড়া, হামিদপুর ও চৌহাটি ৪ টি গ্রামের সমন্বয়ে এই মত বিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় চারটি গ্রামের প্রায় ৫ শতাধিক ক্ষতিগ্রস্থ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

তারিখ: ০৩.১০.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com