1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ‘প্যারেড পরীক্ষা’ অনুষ্ঠিত অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার বাগেরহাটে নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে ইউএনওর তদন্ত কমিটি, প্রাথমিকভাবে সত্য প্রমাণিত আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন ​বেনাপোলে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

(বাগেরহাট প্রতিনিধি)

বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে শহরের উদয়ন-বাংলাদেশের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন-বাংলাদেশ যৌথভাবে সভাটির আয়োজন করে। নাগরিক প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে অর্থায়ন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির সভাপতি প্রভাষক কামরুল ইসলামের সভাপতিত্বে সভার শুরুতে বিগত অধিবেশনের কার্যবিবরণী পাঠ করেন কমিটির সদস্য গোপী নাথ সাহা।
সভায় জেলা নাগরিক কমিটি গঠন, আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ৫ ও ১৬ বাস্তবায়নে নাগরিক কমিটির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে অক্টোবর মাসের মধ্যে জেলা নাগরিক কমিটি গঠনের পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
এডহক কমিটিতে রয়েছেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি প্রভাষক কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাদিরা আকরাম, গোপী নাথ সাহা, সাংবাদিক এস. এম. রাজ, মোল্লা আব্দুর রব, হেনা এবং উদয়ন-বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাংবাদিক ইসরাত জাহান। সভায় আগামী ছয় মাসের কর্মপরিকল্পনায় নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর তালিকা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সরকারি সেবা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তি সহজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহি এবং অংশগ্রহণমূলক স্থানীয় শাসন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি, স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের সম্পৃক্ততা এবং সামাজিক জবাবদিহি নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তারা আরও বলেন, নারী, যুবসমাজ, প্রান্তিক জনগোষ্ঠী ও সুশীল সমাজের কণ্ঠস্বর শক্তিশালী করা এবং স্থানীয় পর্যায়ে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বাগেরহাট সদর উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম আগামীতেও কাজ করে যাবে। সভায় বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি ও নাগরিক কমিটির সদস্য এস. এম. রাজ, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোল্লা আব্দুর রব, মনিরুজ্জামান মনির, কহিনুর বেগম, শেখ জিয়াউর রহমান, নাজমা বেগম, লাভলী মণ্ডল, আশরাফুল ইসলাম মনির ও ফিরোজ হাওলাদারসহ কমিটির অন্যান্য সদস্যরা।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নাগরিক কমিটির সদস্য গোপী নাথ সাহা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com