1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ‘প্যারেড পরীক্ষা’ অনুষ্ঠিত অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার বাগেরহাটে নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে ইউএনওর তদন্ত কমিটি, প্রাথমিকভাবে সত্য প্রমাণিত আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন ​বেনাপোলে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

গত ১২ অক্টোবর সকালে কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মাইশা আকতার (১২), ঝুমুর (১২), সোনিয়া (১৩) এবং মাইশার ছোট বোন ৩য় শ্রেণির শিক্ষার্থী জান্নাত (০৮) তারা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও ক্লাসে উপস্থিত হয়নি। বিষয়টি বিকেলে স্কুল কর্তৃপক্ষের নজরে আসলে তারা উক্ত শিক্ষার্থীদের বিষয়ে প্রথমে কুমিল্লা জেলার পুলিশ সুপারকে জানান, ঘটনাটির গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী থানা পুলিশ তাৎক্ষণিক অনুসন্ধানে নামে। থানা পুলিশ উক্ত শিক্ষার্থীদের পরিবারকে ডেকে বিষয়টি সম্পর্কে অবগত করলে তাদের পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জেলা গোয়েন্দা শাখা ও কোতোয়ালি থানা পুলিশ সম্ভাব্য বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং সারাদেশের সকল থানায় বিষয়টি অবহিত করে নিখোঁজ শিক্ষার্থীদের ছবি সহকারে বেতার বার্তা পাঠায়। অবশেষে সর্বাত্মক প্রচেষ্টায় ১২ অক্টোবর দিবাগত রাত অর্থাৎ ১৩/১০/২৬ আনুমানিক ০২:০০ ঘটিকায় সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় উক্ত চার শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।

পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের নিজ হেফাজতে নিযে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও ব্যক্তিগত যোগাযোগের বিষয়ে বিভিন্ন তথ্য উঠে আসে। জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা জানায়, তারা পড়াশোনার প্রতি তেমন আগ্রহী ছিল না। তারা নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করত এবং টিকটকে ভিডিও আপলোড করত।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিকটক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে মাইশা আক্তারের সঙ্গে আবু হুজাইফা, মারজান, হৃদয় ও জিসান; সোনিয়ার সঙ্গে সুজন ও মিনহাজ এবং ঝুমুরের সঙ্গে মোফাজ্জল ও শোয়েব নামের ছেলেদের সাথে পরিচয়, যোগাযোগ ও সখ্যতা গড়ে ওঠে। তবে, শিক্ষার্থীরা উল্লিখিত ছেলেদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হলেও তাদের প্রকৃত ঠিকানা সম্পর্কে অবগত ছিল না বলে জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল ধারণা ও ফ্যান্টাসিতে বিভ্রান্ত হয়ে তারা বাসা থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে বের হয়ে কুমিল্লার বাহার মোবাইল মার্কেটে মাইশা তার পরিবারের ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ৪০০০ টাকায় বিক্রি করে টাকা নিয়ে তারা প্রথমে ঢাকা ও পরে হবিগঞ্জে চলে যায়।

তাদের পরিকল্পনা ছিল ঢাকায় গিয়ে নিজেরা উপার্জন করবে, স্বাধীনভাবে জীবন যাপন করবে এবং পরিচিত ছেলেদের সঙ্গে নতুন জীবন শুরু করবে। এই উদ্দেশ্যে তারা বাসা থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন সাথে নিয়ে বের হয়। ঢাকায় গিয়ে পরিকল্পনা সফল না হলে তারা ঐদিনেই শিক্ষার্থী ঝুমুরের দাদা বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট যাওযার সিদ্ধান্ত নেয়।

শিক্ষার্থী মাইশার বিক্রিত মোবাইল ফোন কুমিল্লা শহরস্থ বাহার মার্কেট থেকে অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়েছে এবং যে ব্যক্তি উক্ত মোবাইলটি ক্রয় করেছে তাকে আটক করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের নিকট থাকা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উক্ত ০৪ জন শিক্ষার্থীকে আদালতে উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com