বিশেষ সংবাদ :
(বাগেরহাট প্রতিনিধি এম এ হান্নান)
বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে এক বিশাল ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মানফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে প্রধান মেহমান আল্লামা শাহ সালাহউদ্দিন, প্রধান অতিথি মুফতি মুহিববুর রহমান বাকী নদভীসহ দেশের বিশিষ্ট আলেম-ওলামাগণ বক্তব্য দেন।
বক্তারা ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের আদর্শ অনুসরণ, নৈতিকতা চর্চা, সামাজিক সম্প্রীতি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। সমাজের নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ইমাম-খতিবদের ভূমিকার কথা উল্লেখ করে আলেমদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনটির সমাপ্তি ঘটে। বাগেরহাট থেকে এম এ হান্নান