বিশেষ প্রতিবেদন :
সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ১৮০০(এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার।
মহানগর ডিবি (উত্তর) বিভাগের একটি অভিযানিক দল অদ্য ৩০/১০/২০২৬খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা মৌলভীবাজার মোড় সংলগ্ন ফুলকলি আউটলেট এর ভিতরে পরিচালনা করে মাদক কারবারি ০১। মোঃ বখতিয়ার উদ্দিন(৪৫),পিতা-আব্দুল শুক্কুর, মাতা-তাহেরা বেগম, সাং-পূর্ব চরণদ্বীপ (শবতী বাপের বাড়ি), ৭নং ওয়ার্ড, চরণদ্বীপ ইউপি, ডাকঘর-ফকিরহাট, ০২। মোঃ মনসুর উদ্দিন শাহেদ (৩৫),পিতা-মৃত মোঃ জালাল আহম্মদ, মাতা-নুর জাহান বেগম, সাং-শ্রীপুর খরণদ্বীপ (রমজু সওদাগরের বাড়ি),২নং ওয়ার্ড, খরণদ্বীপ ইউপি, উভয়থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম দ্বয়কে গ্রেফতার করেন। এসময় গ্রেফতারকৃত আসামী দ্বয়ের দখল ও হেফাজত হতে ১৮০০(এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসংকান্তে গ্রেফতারকৃত আসামী দ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।