বিশেষ প্রতিবেদন :
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তিনি কারখানাটিতে পৌঁছান, পরিদর্শনকালে টয়োটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে প্রতিষ্ঠানটির নির্মিত প্রথম যাত্রীবাহী গাড়িতে ওঠেন প্রধানমন্ত্রী।
১৯৩৫ সালে টয়োটা পরিবারের তৈরি প্রথম প্রোটোটাইপ ‘টয়োটা মডেল A1, অটোমোবাইল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্মারকের প্রতিরূপ বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় সংরক্ষিত।