1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে –মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ​পানগুছি নদীর ভয়াল থাবা: মোরেলগঞ্জে শত শত মানুষ গৃহহীন, ঝুঁকিতে মানবেতর জীবন ​ ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা দিপু ভুইঁয়ার স্বপ্নের রূপগঞ্জ গড়তে মহাসড়কে আলপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম রূপগঞ্জে যানজট থেকে স্বস্তি: ভুলতা-গাউছিয়ায় হকার উচ্ছেদের পর যুবদলের উদ্যোগে আলপনা ও পরিচ্ছন্নতা ডাকাতির কাজে ববহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করলো কুমিল্লার দাউদকান্দি থানার গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ

​পানগুছি নদীর ভয়াল থাবা: মোরেলগঞ্জে শত শত মানুষ গৃহহীন, ঝুঁকিতে মানবেতর জীবন ​

  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৮ বার ভিউ

​বিশেষ সংবাদ :

​(নিজস্ব প্রতিবেদক: এম এ হান্নান)

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পানগুছি নদীর ভাঙন রূপ নিয়েছে এক ভয়াল দানবে। নদীর তীব্র ভাঙনের মুখে পড়ে উপজেলার বিভিন্ন এলাকার শত শত মানুষ আজ ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন। নদীগর্ভে বিলীন হয়ে গেছে বহু বসতভিটা, আবাদি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। বর্তমানে চরম আতঙ্কে ও ঝুঁকিপূর্ণ অবস্থায় দিন কাটাচ্ছেন নদীপারের সাধারণ মানুষ।
​সর্বস্ব হারাচ্ছে নদীর তীরের মানুষ রাত কাটে ভয়ে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, পানগুছি নদীর অব্যাহত ভাঙনে গত কয়েক দিনে নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। বসতবাড়ি হারিয়ে অনেক পরিবার খোলা আকাশের নিচে কিংবা অন্যের জমিতে মানবেতর জীবনযাপন করছেন। নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ভাঙনের তীব্রতা দিন দিন আরও বাড়ছে। নদীপারের মানুষের চোখে এখন কেবলই হারানোর আতঙ্ক আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।
​ঝুঁকিতে জনপদ ও যোগাযোগ ব্যবস্থাবারইখালীথেকে পাঞ্চকরন পুযন্ত
​ভাঙনের কবলে পড়ে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও গাছপালা নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিও ব্যাগ ফেলা বা স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ না নিলে মানচিত্র থেকে মুছে যেতে পারে একাধিক জনপদ ও গ্রামীণ অবকাঠামো।
​দ্রুত সরকারি হস্তক্ষেপ ও পদক্ষেপ দাবী ভাঙ্গোন কবলিত বসতিদের।
​ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে এবং নদীভাঙনের স্থায়ী প্রতিকার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। পানগুছি নদীর ভাঙন থেকে নদীপারের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের উর্ধ্বতন মহলের দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com