বিশেষ প্রতিবেদন :
০১ (এক)টি দেশীয় এক নলা বন্দুক ০১ (এক) রাউন্ড কার্তুজ এবং ০২ (দুই)টি নীল রঙ্গের লোহার তৈরি গ্রীল/রড কাটার ও ডাকাতির কাজে ববহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করলো কুমিল্লার দাউদকান্দি থানার গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ।
অদ্য ২৮/১০/২০২৬ খ্রিঃ অনুমান ০৩.০০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করিয়া দাউদকান্দি থানাধীন গৌরীপুর ইউপির স্বল্প পেন্নাই সাকিনস্থ ঈশাখাঁ পেট্রোল পাম্প এর পিছনে জনৈক নুরুল ইসলাম এর গোডাউন থেকে আসামী মোঃ রুবেল (৩২), পিতা- জাহাঙ্গীর আলম, মাতা- রেজিয়া, সাং-চরভুতা(জাহাঙ্গীরগো বাড়ী), উওর অংশ, ২নং ওয়ার্ড, থানা-লক্ষীপুর, জেলা-লক্ষীপুর এর নিজ হেফাজত হইতে ০১(এক)টি দেশীয় এক নলা বন্দুক ০১(এক) রাউন্ড কার্তুজ এবং ০২(দুই)টি নীল রঙ্গের লোহার তৈরি গ্রীল/রড কাটার ও ডাকাতির কাজে ববহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করে। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে কুখ্যাত ডাকাত সর্দার নূরনবী গ্রুপের একজন সক্রিয় সদস্য। ইতোঃপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।