বিশেষ সংবাদ :
(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপুর স্বপ্নের রূপগঞ্জ গড়তে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকা দৃষ্টিনন্দনের কাজ শুরু হয়েছে। ২৮ অক্টোবর বুধবার সকাল থেকে দিনভর সড়কে পরিচ্ছন্ন ও আলপনার কাজ চলে।
রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেনের নেতৃত্বে এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানকে তদারকি করতে দেখা গেছে।
সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপুর নির্দেশনায় সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকা থেকে দেড় হাজার হকার উচ্ছেদ করা হয়। সেই সাথে উচ্ছেদ করা হকারদের গাউছিয়া মার্কেটের পাশে পুনর্বাসন করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেন বলেন, এমপি দিপু ভুইঁয়ার স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার সকাল ৭টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। সেই সাথে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি করতে আলপনার কাজও করা হচ্ছে। আমরা উপজেলাবাসি প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপ্নের রূপগঞ্জ উপহার দিতে চাই।
সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু বলেন, দেশের মধ্যে রূপগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলায় পরিণত করবো। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রূপগঞ্জবাসির সহযোগিতা চাই।
তাং ২৮/১০/২০২৬ ইংঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় পরিচ্ছন্ন ও আলপনার কাজ চলছে
দিপু ভুইঁয়ার স্বপ্নের রূপগঞ্জ গড়তে মহাসড়কে আলপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপুর স্বপ্নের রূপগঞ্জ গড়তে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকা দৃষ্টিনন্দনের কাজ শুরু হয়েছে। ২৮ অক্টোবর বুধবার সকাল থেকে দিনভর সড়কে পরিচ্ছন্ন ও আলপনার কাজ চলে।
রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেনের নেতৃত্বে এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানকে তদারকি করতে দেখা গেছে।
সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপুর নির্দেশনায় সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকা থেকে দেড় হাজার হকার উচ্ছেদ করা হয়। সেই সাথে উচ্ছেদ করা হকারদের গাউছিয়া মার্কেটের পাশে পুনর্বাসন করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেন বলেন, এমপি দিপু ভুইঁয়ার স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার সকাল ৭টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। সেই সাথে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি করতে আলপনার কাজও করা হচ্ছে। আমরা উপজেলাবাসি প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপ্নের রূপগঞ্জ উপহার দিতে চাই।
সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু বলেন, দেশের মধ্যে রূপগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলায় পরিণত করবো। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রূপগঞ্জবাসির সহযোগিতা চাই।
তাং ২৮/১০/২০২৬ ইং