1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ভালুকায় ডমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির উদ্বোধন: আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহের লোডশেডিং কমার আশা বিদ্যুৎ মন্ত্রীর হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বৃষ্টি ও বাতাসে আমন ধানের ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত এক হাজার আটশত পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার বুড়িগোয়ালিনী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী উদীয়মান নন্দিত নেতা মোল্লা জাহাঙ্গীর আলম বাংলাদেশ ও জাপানের অর্থমন্ত্রীর ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন টয়োটার কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) এর উপর কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রভাব ও করণীয়বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভালুকায় ডমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির উদ্বোধন: আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহের লোডশেডিং কমার আশা বিদ্যুৎ মন্ত্রীর

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের হলরুমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) কর্তৃক বাস্তবায়নাধীন ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

কর্মসূচির উদ্বোধনকালে মাননীয় মন্ত্রী বলেন বিগত আওয়ামী সরকার শতভাগ বিদ্যুতায়নের মিথ্যা তথ্য দিয়ে উৎসব পালন করেছে। অথচ সারা দেশের ন্যায় ময়মনসিংহ বিভাগেও বিদ্যুৎ সমস্যার সমাধানের কোন কাজ করেনি। সেই সময়ের আওয়ামী সরকার ময়মনসিংহে বিদ্যুৎ, গ্যাস সঞ্চালনের উপযুক্ত লাইন তৈরি করেনি। ফলে এই বিভাগের মানুষকে সবসময় বিদ্যুৎ ও গ্যাসের জন্য কষ্ট পেতে হয়েছে। বর্তমান সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। ফলে আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহের লোডশেডিং কমার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। এ কর্মসূচির মাধ্যমে আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারে মানুষ উৎসাহিত হবে, যা এ অঞ্চলের তথা দেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে । বিদ্যুৎমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধানে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মসূচির সূচনা হিসেবে দুটি বাড়ির ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। বিশেষ অতিথি ফখর উদ্দিন আহমেদ, এমপি মহোদয় এর বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং ভালুকার বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ৫ কিলোওয়াট পিক সক্ষমতার ব্যাটারিসহ সোলার সিস্টেম স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখর উদ্দিন আহমেদ, এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইডকলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এস. এম. মনিরুল ইসলাম। ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির ওপর উপস্থাপনা প্রদান করেন ইডকলের হেড অব রিনিউএবল এনার্জি মো. এনামুল করিম পাভেল।

ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির মাধ্যমে দেশের আবাসিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি ও সম্প্রসারণের মাধ্যমে আবাসিক পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে। দেশের জ্বালানি ব্যবস্থায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি আবাসিক পর্যায়ে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবহারের সুযোগ সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মসূচিটি বাস্তবায়নে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) কাজ করছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিছুজ্জামান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুট। এছাড়া, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ইডকল ও বিআইএফএফএলের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com