বিশেষ সংবাদ :
রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় প্রতিবাদকারীর উপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এ সময় হামলাকারিরা সাদেক হোসেন সাদু (৪৮) নামে এক ব্যক্তির ৪টি দাঁত উপড়ে ফেলেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায়।
এ ঘটনায় দড়িকান্দি এলাকার আব্দুল হক মিয়ার ছেলে সাদেক হোসেন সাদু বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
গুরুতর আহত সাদেক হোসেন সাদু বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার দড়িকান্দি এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিল একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আবুল কাশেম ও জালু মিয়ার ছেলে সাগর। বেশ কিছুদিন ধরে মাদক বিক্রি না করার জন্য চাপ দিচ্ছিলেন সাদু।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রকাশ্যে মাদক বিক্রির সময় বাঁধা দিলে মাদক কারবারি আবুল কাশেম ও জালু সহ ৬/৭ জন একত্রিত হয়ে সাদুর উপর হামলা চালায়। এক পর্যায়ে কাঠফ্লাস দিয়ে সাদুর এক এক করে চারটি দাঁত উপড়ে ফেলে।
এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা চলে যায়। আহত সাদুকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) এএফএম সালাহউদ্দিন আহমেদ বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। আসামিরা পলাকত রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্যাপশন: মাদক কারবারিদের হামলায় আহত সাদেক হোসেন সাদু
রূপগঞ্জ প্রতিনিধি
তাং ৩১/১০/২০২৬ ইং