1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এইচএসসি ২০২৬ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী মজুরি বোর্ড গঠন আগামীকাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কোন কারণ নেই। — শ্রমমন্ত্রী ​মোরেলগঞ্জে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’-এর শুভ উদ্বোধন ১১ দলীয় জোটের ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখী লংমার্চে সাধারণ মানুষের ঢল নেমেছে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিট, ফুলবাড়ীতে প্রতিপক্ষদের ফাঁসাতে মার পিটের ঘটনায় নিহত ১ আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই, এতে পরিবেশের বিপর্যয় ঘটছে দিনাজপুরের ১৩ টি উপজেলায় ব্যাপক হারে পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে ফুলবাড়ীতে থানা শ্রম কল্যাণ উপকমিটির অফিস ভাংচুর ও মালামাল লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও থানায় অভিযোগ রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা, ভেঙ্গে ফেলেছে ৪ দাঁত

আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই, এতে পরিবেশের বিপর্যয় ঘটছে দিনাজপুরের ১৩ টি উপজেলায় ব্যাপক হারে পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে

  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ১৩ টি উপজেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ ও আইন পাশ করলেও তা অমান্য করা হচ্ছে। দিনাজপুর ১৩ টি উপজেলার সকল হাট-বাজারে ব্যাপক পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে। দিনাজপুর জেলার ১৩ টি উপজেলার প্রায় ২৫ লাখ ছোট খাটো এবং বড় মুদিখানা ব্যবসায়ীরা এই ব্যবসা করছেন। তারা রীতি মতো পলিথিনে মালামাল বিক্রি করছেন । এ সমস্ত ব্যাগের অধিকাংশ হাতল বিহীন এবং সাদা রঙের । এ সব ব্যাগের ব্যবহার দিন দিন বাড়ছে। দোকান দারেরা পলিথিন ব্যাগ ছাড়া অন্য কোনো ভাবে অন্য কোনো ভাবে ব্যবসা করতে পারছে না। ঐ ব্যবসায়ীরা পরিবেশ বান্ধব কোনো ব্যাগ দোকানে রেখে ব্যবসা করছে না। তারা পলিথিন ছাড়া ব্যবসা করলে দোকানের বিক্রিও কমে যাচ্ছে। এর ফলে বিক্রেতারা আবার পলিথিন ব্যবহার করতে শুরু করেছে। এই দিকে পরিবেশ মন্ত্রী নিজে স্বীকার করেছেন যে, শতকরা ৫০ ভাগ পলিথিন ব্যাগের ব্যবহার হচ্ছে। কিন্তু দিনাহজপুর জেলার সদর সহ ১৩ টি উপজেলার অসাধু বিভিন্ন ব্যবসায়ীরা আইনকে অমান্য করে অবৈধ্য ভাবে পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারে তারা সরবরাহ ও ব্যবহার করছে। সরকারের দায়িত্ব কঠোর ভাবে কাজে লাগাতে না পারলে পলিথিন ব্যবহার কোনো ক্রমে বন্ধ হবে না। পরিবেশকে বাঁচাতে হলে প্রথমে পলিথিন ব্যবহার বন্ধ করা দরকার । তবে সরকার একটু সজাগ হলে তা বন্ধ হবে। সরকার একটু আইন করে পলিথিন ব্যাগের আইন উৎপাদন ও বিক্রির ব্যবহার নিষিদ্ধ করলেও পলিথিন ব্যাগের উৎপাদন কারী দেশের আনাচে-কানাচে কারখানাগুলো বন্ধের ব্যাপারে তেমন কোনো জোড়ালো পদক্ষেপ গ্রহণ করছে না। এর পরে কোনো কোনো কারখানায় পুরো দমে পলিথিন উৎপাদন অব্যাহত রয়েছে। পরিবেশ দূষণ রোধ কল্পে পলিথিন বন্ধের নীতিগত সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু প্রশাসনের নেক দৃষ্টি না থাকায় দিনাজপুরের ১৩ টি উপজেলার হাট-বাজার সহ বড় বড় মুদিখানার দোকানগুলিতে পলিথিন ব্যাপক ভাবে বেচাকেনা চলছে। বন্ধ করতে হলে অভিযান চালাতে হবে। পলিথিনের কারণে দিনাজপুরের বিভিন্ন জলাশয় ও রাস্তাঘাটে পলিথিনে ভরে গেছে।
এ ব্যাপারে পরিবেশবাদী ডা. রেজাউল ইসলাম জানান, আমরা অবৈধ পলিথিন উৎপাদন বন্ধ করতে এবং পরিবেশকে রক্ষা করতে পাট জাত জাতীয় ব্যাগ ব্যবহার করা প্রয়োজন মনে করছি। এই পলিথিন পরিবেশকে মারাত্নক ভাবে ক্ষতিগ্রস্থ করছে। এ ব্যাপারে বিভিন্ন মহল, পরিবেশবাদী, ব্যবসায়ীরা অবৈধ পলিথিন উৎপাদন বন্ধ করতে পরিবেশ মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

তারিখ: ৩১.১০.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com