1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এইচএসসি ২০২৬ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী মজুরি বোর্ড গঠন আগামীকাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কোন কারণ নেই। — শ্রমমন্ত্রী ​মোরেলগঞ্জে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’-এর শুভ উদ্বোধন ১১ দলীয় জোটের ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখী লংমার্চে সাধারণ মানুষের ঢল নেমেছে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিট, ফুলবাড়ীতে প্রতিপক্ষদের ফাঁসাতে মার পিটের ঘটনায় নিহত ১ আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই, এতে পরিবেশের বিপর্যয় ঘটছে দিনাজপুরের ১৩ টি উপজেলায় ব্যাপক হারে পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে ফুলবাড়ীতে থানা শ্রম কল্যাণ উপকমিটির অফিস ভাংচুর ও মালামাল লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও থানায় অভিযোগ রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা, ভেঙ্গে ফেলেছে ৪ দাঁত

রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা, ভেঙ্গে ফেলেছে ৪ দাঁত

  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ সংবাদ :

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় প্রতিবাদকারীর উপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এ সময় হামলাকারিরা সাদেক হোসেন সাদু (৪৮) নামে এক ব্যক্তির ৪টি দাঁত উপড়ে ফেলেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায়।

এ ঘটনায় দড়িকান্দি এলাকার আব্দুল হক মিয়ার ছেলে সাদেক হোসেন সাদু বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

গুরুতর আহত সাদেক হোসেন সাদু বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার দড়িকান্দি এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিল একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আবুল কাশেম ও জালু মিয়ার ছেলে সাগর। বেশ কিছুদিন ধরে মাদক বিক্রি না করার জন্য চাপ দিচ্ছিলেন সাদু।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রকাশ্যে মাদক বিক্রির সময় বাঁধা দিলে মাদক কারবারি আবুল কাশেম ও জালু সহ ৬/৭ জন একত্রিত হয়ে সাদুর উপর হামলা চালায়। এক পর্যায়ে কাঠফ্লাস দিয়ে সাদুর এক এক করে চারটি দাঁত উপড়ে ফেলে।

এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা চলে যায়। আহত সাদুকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) এএফএম সালাহউদ্দিন আহমেদ বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। আসামিরা পলাকত রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাপশন: মাদক কারবারিদের হামলায় আহত সাদেক হোসেন সাদু

রূপগঞ্জ প্রতিনিধি
তাং ৩১/১০/২০২৬ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com