বিশেষ সংবাদ :
নিজস্ব প্রতিবেদক এম এ হান্নান
আজ ৩১শে অক্টবর ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত ১১ দলীয় জোটের ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখী লংমার্চে সাধারণ মানুষের ঢল নেমেছে। লংমার্চটি বিভিন্ন পথপরিক্রমা পেরিয়ে কুষ্টিয়ার কাটাখালীতে পৌঁছালে সেখানে এক বিশাল জনসমুদ্রের সৃষ্টি হয়।
রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে লংমার্চের বহরকে স্বাগত জানান। এ সময় কাটাখালীতে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বক্তব্যকালে তিনি ৭ দফা দাবি আদায়ের লক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং উপস্থিত জনতাকে শান্তিপূর্ণভাবে লংমার্চ সফল করার জন্য ধন্যবাদ জানান। লংমার্চকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তা লক্ষ্য করা গেছে।