1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারদের সাথে উম্মুক্ত সেশনে সিএমপি কমিশনার বাংলাদেশ নৌবাহিনীর ব্যব্স্থাপনায় ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’ শুরু ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ বাগেরহাটের কাটাখালিতে পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​মোংলা বন্দর জেটিতে ৪০৬৮কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কুমিল্লা জেলার নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী সাঁড়াশি অভিযানে একযোগে আটক ২৯৯ একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে — সুলতান সালাউদ্দিন টুকু দিনাজপুরের ১৩ টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় চক্রের অন্যতম সহযোগী মো. লিটন হাওলাদার (৩৬), পিতা- ফারুক হাওলাদার, মাতা- শাহিনুর বেগম, গ্রাম- বড় বয়রা পালপাড়া, ১৪ নং ওয়ার্ড, থানা- খালিশপুর, জেলা- খুলনাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পল্টন মডেল থানার মামলা নং-৩৫, তারিখ: ৩১/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৬/১৭/১৮/১৯(১)/২২/২৩/২৪(১)/২৪(২)/২৫/২৭ ধারায় দায়ের করা মামলাটি তদন্তকালে সিআইডি তাকে গ্রেফতার করে।

এ মামলায় ইতোপূর্বে গ্রেফতারকৃত আসামি শেখ সাখির আহম্মেদ (৩৩) গত ০৪/০৯/২০২৬ খ্রিষ্টাব্দে বিজ্ঞ আদালতে সোপর্দ হওয়ার পর অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৪ জন দোকানদারের নাম প্রকাশ করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার বৈকালী এলাকার ‘লিটন টি স্টল’-এর এজেন্ট মো. লিটন হাওলাদারকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গত ০৪/১১/২০২৬ খ্রিষ্টাব্দে সিআইডি প্রধান কার্যালয়ে তলব করা হয়।

জিজ্ঞাসাবাদে লিটন হাওলাদার জানান, তার নিজ নামে নিবন্ধিত বিকাশ/নগদ এজেন্ট সিমটি খুলনার বয়রা এলাকার এক অটোচালকের কাছে ১০ হাজার টাকার বিনিময়ে তিন দিনের জন্য ভাড়া দিয়েছিলেন। উক্ত সিমের বিকাশ অ্যাকাউন্টের লেনদেন পর্যালোচনা করে দেখা যায়, গত ০৭/০৮/২০২৬ থেকে ০৯/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত মাত্র তিন দিনে ওই অ্যাকাউন্টের মাধ্যমে ২,২৬,৩৩,৮০১ (দুই কোটি ছাব্বিশ লাখ তেত্রিশ হাজার আটশত এক) টাকা অনলাইন জুয়ার সাইটে লেনদেন হয়েছে।

জিজ্ঞাসাবাদে পূর্বে গ্রেফতারকৃত আসামি শেখ সাখির আহম্মেদের দেওয়া তথ্যের সত্যতা পাওয়ায় সিআইডি প্রধান কার্যালয় থেকে মো. লিটন হাওলাদারকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি বিকাশ/নগদ এজেন্ট সিম জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে নিজের নামে নিবন্ধিত এজেন্ট সিম অনলাইন জুয়ার কাজে ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com