বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের (ইউএস এম্বাসি) একটি প্রতিনিধিদল। এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের পারস্পরিক সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, যুবসম্পৃক্ততা এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান আগত অতিথিদের স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা সম্পর্কে আলোকপাত করেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে চলমান বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসময় ফুলব্রাইট স্কলার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো, ইউএস কর্নার, ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম এবং কি-নোট স্পিকার এক্সচেঞ্জসহ নানান বিষয়ে আলোচনা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী ও সহকারী পরিচালক ড. মোঃ সাইফুল আলম।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড ব্রুনার, ইয়ুথ এনগেজমেন্ট স্পেশালিস্ট জোনাথন গোমেজ, পাবলিক এনগেজমেন্ট কো-অর্ডিনেটর ফারোহা সোহরাওয়ার্দী এবং এলামনাই এনগেজমেন্ট কো-অর্ডিনেটর শামস বিন নাফিজ। আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক কার্যালয়ের পরিচালক ও সহযোগী অধ্যাপক সাদাত জামান খান এবং আমেরিকান কর্নার চট্টগ্রামের কো-অর্ডিনেটর আর রাফি হোসেন।
প্রতিনিধিদলের সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।