1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
পবিপ্রবিতে ইউট্যাব এর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত রূপগঞ্জে জাল দলিলে কৃষিজমি দখলের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ নড়াইলের বিএনপির নিহত ২ নেতার কবরের জেয়ারত করেছেন রিজভী ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ওএমএসের চাল বিতরণ প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ১৫ হাজার মুসল্লির দোয়া, অংশ নিলেন মীর শাহে আলম “কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ”— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ

রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ওএমএসের চাল বিতরণ

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় গার্মেন্টস শ্রমিকদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে উপজেলার হোড়গাঁও ফকির গার্মেন্টসে ৫ টন চাল বিতরণ করা হয়।

খাদ্য অধিদপ্তরের বিশেষ বরাদ্দের এ চাল রূপগঞ্জের পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের মাঝে প্রতি শুক্রবার বিতরণ করা হবে বলে উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা আরিফুল হক জানান। এ সময় উপস্থিত ছিলেন ফকির গার্মেন্টসের কর্মকর্তা হাবিব খান, খাদ্য বিভাগের কর্মকর্তা আব্দুল হালিম, মোমেন, চন্দন প্রমুখ।

ফকির গার্মেন্টস শ্রমিক সজিব মিয়া জানান, গার্মেন্টসের বেতনে সংসার চালাতে কষ্ট হয়। ৩০ টাকা কেজি ধরে ১০ কেজি চাল পেয়ে অনেক উপকার হয়েছে। এ বরাদ্দ অব্যাহত থাকলে পোশাক কারখানার শ্রমিকদের জন্য খুব ভালো হয়। অপর শ্রমিক মাসুদা বেগম জানান, বিএনপি সরকার শ্রমিকদের জন্য ভালো কিছু করছেন। স্বল্প মূল্যে চাল পেয়ে তিনি খুব খুশী।

নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু জানান, সারা বছর পোশাক শ্রমিকদের জন্য সরকারের কাছ থেকে পাওয়া বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হবে। খাদ্যের জন্য কেউ কষ্ট করবে না। ওএমএসের চাল বিতরণ অব্যাহত থাকবে বলে রূপগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা আরিফুল হক জানান।

রূপগঞ্জ প্রতিনিধি
তাং ২০/১১/২০২৬ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com