1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
৩১ বছরেও বাসযোগ্য নয় পূর্বাচল প্লট আছে, ফ্ল্যাট নেই, নেই কোন বসতি রূপগঞ্জ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হালুয়াঘাটে সরকারী সফরে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল সম্প্রদায়ের মানুষকে দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী পলাতক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত ইয়াছিন মিয়া ওরফে মিশকাত (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইয়াছিন মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে দেবই – কাজিরবাগ মাদরাসা থেকে আলিম (এইচএসসি) পরীক্ষা দিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। পরবর্তী সপ্তাহে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

নিহতের বোন জামাই মাসুম মিয়া জানান, দেবই মাদ্রাসার দপ্তরী নিহতের চাচা মামুনের সঙ্গে তাদের পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে মামুন, রিয়াদ, শান্তসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ইয়াছিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে মামুন তার হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

গুরুতর আহত ইয়াছিনকে পরিবারের সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুর ২টার দিকে ইয়াছিনের মরদেহ বাড়িতে আনা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় আগে একটি অভিযোগ দেওয়া হয়েছিল। সেটি মামলাও হয়। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com