1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
৩১ বছরেও বাসযোগ্য নয় পূর্বাচল প্লট আছে, ফ্ল্যাট নেই, নেই কোন বসতি রূপগঞ্জ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হালুয়াঘাটে সরকারী সফরে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল সম্প্রদায়ের মানুষকে দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী পলাতক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ

রূপগঞ্জ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুর রহমান সজিবকে গ্রেপ্তার করেছে উত্তরা থানা পুলিশ। সোমবার ২৩ নভেম্বর গভীর রাতে যৌথবাহিনীর সদস্যরা ঢাকার উত্তরা থানা এলাকায় অভিযান চালায়।

ঢাকার উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাতের আঁধারে দলীয় লোকজন নিয়ে নাশকতা করে উত্তরায় আত্মগোপনে ছিল হাফিজুর রহমান সজিব। তার বিরুদ্ধে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, নাশকতা, বিস্ফোরকসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল সে। সোমবার রাত দেড়টার দিকে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হন। মঙ্গলবার দুপুরে নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে হাফিজুর রহমান সজিবের গ্রেপ্তারের খবরে মঙ্গলবার সকালে রূপগঞ্জের ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি আনন্দ মিছিল করেছে। মিছিলে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভুইঁয়া, আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক চন্দন ফকির, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া প্রমুখ।

ক্যাপশন: আটককৃত রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব

তাং ২৪/১১/২০২৬ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com