1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল সম্প্রদায়ের মানুষকে দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী পলাতক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ইঞ্জিন বিকল হওয়া রাস পূর্ণিমার পুণ্যার্থীসহ ২৯ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ,কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা এবং শান্তিকালীন অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাসদস্যদের পদক প্রদান আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু

কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে সাংবাদিক কামাল দেওয়ানকে মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা ও ইট দিয়ে আঘাতের চেষ্টাসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চেরাগ আলী (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চন দক্ষিণ বাজার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগকারী মো. কামাল হোসেন দেওয়ান (৪৮) দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি। পাশাপাশি তিনি কাঞ্চন বাজারে দেওয়ান ফার্মেসি নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কাঞ্চন দক্ষিণ বাজার মসজিদ সংলগ্ন আঃ কুদ্দুসের খাবারের হোটেল ও বলাই বাবুর সেলুনের সামনে পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় পূর্বশত্রুতার জের ধরে চেরাগ আলী তাঁর পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে কামাল দেওয়ানের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মেরে নীলাফুলা জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ইট দিয়ে তাঁকে হত্যার চেষ্টা করেন। এ সময় প্রাণ বাঁচাতে কামাল দেওয়ান চিৎকার করলে পথচারীসহ আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকেন। পরে অভিযুক্ত ব্যক্তি তাঁকে রাস্তাঘাটে একা পেলে হত্যা করবেন বলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার পর কামাল দেওয়ান রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com