1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (২২-১১-২০২৬ খ্রি.) ৪টি অভিযোগের বিষয়ে অভিযান পরিচালিত হয় বর্তমান কমিশন কাজে বিশ্বাসী- দুদক চেয়ারম্যান আশাশুনিতে রাতের আঁধারে সড়কের ব্যারিকেড কেটে ফেলার অভিযোগ, অবাধে চলছে ভারী যানবাহন, ঝুঁকিতে গ্রামীণ সড়ক বিমান বাহিনী প্রধান কর্তৃক ‘বিএএফ শাহীন স্কুল বালুঘাট’ এর নাম উদ্বোধন টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান কক্সবাজারের টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জন জিম্মি উদ্ধার দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকান্ডের প্রতিবাদে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় সিআইডির অভিযানে গ্রেফতার- ০৩

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু

  • আপডেটের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমসি) এলামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক আলোচনা ও স্ক্রিনিং কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক, বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

অনুষ্ঠানের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী, প্রখ্যাত চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

এরপর ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধের উপায় এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব নিয়ে বৈজ্ঞানিক ও তথ্যসমৃদ্ধ প্রেজেন্টেশন উপস্থাপন করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আবাসিক সার্জন ডা. শরীফ সুলতান মাহবুব।

ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু তাঁর বক্তব্যে নারীর স্বাস্থ্যসুরক্ষা এবং ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের বিষয়ে সচেতন হতে হবে। পাশাপাশি সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত খেলাধুলা ও শারীরিক পরিশ্রম, পরিমিত ও সুষম খাদ্যাভ্যাস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থবহ করে তুলতে এবং মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে সৈয়দ আহম্মদ কলেজের নারী শিক্ষার্থীদের ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় নারী শিক্ষার্থীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন এবং ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ গ্রহণ করেন।

ডা. সাজ্জাদ হোসেন রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এবং রংপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মুহঃ জহুরুল হক।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য জনাব মোরশেদ মিল্টন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

এছাড়াও বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান, মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. আমিনুর রহমান হীরা, বগুড়া জেলা বিএমএর সদস্য সচিব অধ্যাপক ডা. আব্দুল ওয়াহেদ, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বগুড়া কেন্দ্রের পরিচালক মো. আনিসুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মো. আনিসুর রহমান, ডা. শফিউল আলম বিটু, ডা. ইউনুস আলী, ডা. মিজানুল হাশেম শাহীন, ডা. ইশরাত সুলতানা জিমি, ডা. তাপস দাস, ডা. মনিরুজ্জামান মনির, ডা. আব্দুল আলীম, ডা. গোলাম মোস্তফা রাব্বি ও ডা. রাজিব হোসেনসহ ৩০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক।

অনুষ্ঠানের শেষে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সৈয়দ আহম্মদ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

পরবর্তীতে ডা. বিটু স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গাবতলীতে অবস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ছোঁয়া একাডেমি’ এবং সেবামূলক প্রতিষ্ঠান ‘তোমাদের জন্য Skill Development Training Institute’ পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ জনকল্যাণমূলক উদ্যোগ নারীর স্বাস্থ্যসুরক্ষা, ব্রেস্ট ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com