1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (২২-১১-২০২৬ খ্রি.) ৪টি অভিযোগের বিষয়ে অভিযান পরিচালিত হয় বর্তমান কমিশন কাজে বিশ্বাসী- দুদক চেয়ারম্যান আশাশুনিতে রাতের আঁধারে সড়কের ব্যারিকেড কেটে ফেলার অভিযোগ, অবাধে চলছে ভারী যানবাহন, ঝুঁকিতে গ্রামীণ সড়ক বিমান বাহিনী প্রধান কর্তৃক ‘বিএএফ শাহীন স্কুল বালুঘাট’ এর নাম উদ্বোধন টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান কক্সবাজারের টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জন জিম্মি উদ্ধার দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকান্ডের প্রতিবাদে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় সিআইডির অভিযানে গ্রেফতার- ০৩

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় সিআইডির অভিযানে গ্রেফতার- ০৩

  • আপডেটের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির মাধ্যমে একজন পরীক্ষার্থীর ১১টি বিষয়ে প্রাপ্ত নম্বর অবৈধভাবে পরিবর্তন করে ফলাফল বাড়িয়ে দেওয়ার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ০৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি। তদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮/১১/২০২৬ খ্রি. রাত ১০টায় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হল- (১) ফরহাদুল ইসলাম (২৯), পিতা- মৃত আবুর কাশেম, মাতা- রেহেনা বেগম, সাং- গুজরা, ডাকঘর- তেকুটা, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম; (২) শাহিদুল আলম জিসান (২৭), পিতা- মো. আলম, মাতা- লুৎফর নাহার, সাং- ঈদগাঁও বরফকল, শোনা শাহ মাজার, থানা- হালিশহর, জেলা- চট্টগ্রাম; (৩) মো. আব্দুল মালেক (৫৬), পিতা- মৃত মো. রইজ উদ্দিন, মাতা- মিসেস শহর বানু বেগম, সাং- চৌডালা, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। অভিযানকালে জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট কম্পিউটার, ওএমআর শিট, মোবাইল ফোন, মূল পরীক্ষার উত্তরপত্রসহ মোট ৪৮০ পাতা গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশের প্রক্রিয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন একজন পরীক্ষার্থীর ফলাফল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়। পরীক্ষার্থীর মূল উত্তরপত্রে প্রাপ্ত নম্বর, ই-টাইপে সংরক্ষিত নম্বর এবং প্রকাশিত কম্পিউটার ফলাফলের মধ্যে ব্যাপক অসংগতি পাওয়া যায়। ওই পরীক্ষার্থীর ১১টি বিষয়ে মূল মূল্যায়নে প্রাপ্ত নম্বরের তুলনায় প্রকাশিত ফলাফলে অস্বাভাবিকভাবে বেশি নম্বর প্রদর্শিত হয়েছিল।

নম্বরের বিবরণ বিশ্লেষণে দেখা যায়, বাংলা প্রথম পত্রে মূল নম্বর ২৩ এর বিপরীতে প্রকাশিত নম্বর ৩৩, বাংলা দ্বিতীয় পত্রে ২৪ এর বিপরীতে ৬২, ইংরেজি প্রথম পত্রে ৩৩ এর বিপরীতে ৮৩, ইংরেজি দ্বিতীয় পত্রে ২০ এর বিপরীতে ৮২, গণিতে ৯ এর বিপরীতে ৬৬, ইসলাম শিক্ষায় ৭ এর বিপরীতে ৬৪, উচ্চতর গণিতে ০ এর বিপরীতে ৪৬, পদার্থবিজ্ঞানে ০ এর বিপরীতে ৪৫, রসায়নে ০১এর বিপরীতে ৪৬, জীববিজ্ঞানে ০১ এর বিপরীতে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ০৪ এর বিপরীতে ৬৫ নম্বর প্রদর্শিত হয়। অর্থাৎ, মূল উত্তরপত্রে প্রাপ্ত নম্বরের সঙ্গে প্রকাশিত ফলাফলের ব্যাপক পার্থক্য সৃষ্টি করে পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন করা হয়েছিল।

পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি মূল উত্তরপত্র, নম্বরপত্র, ই-টাইপে সংরক্ষিত তথ্য এবং প্রকাশিত কম্পিউটার ফলাফল পর্যালোচনা করে। তদন্তে জালিয়াতির মাধ্যমে পরীক্ষার্থীর প্রকৃত ফলাফল পরিবর্তন করে অধিক নম্বর প্রদর্শনের বিষয়টি উঠে আসে। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয় এবং উক্ত পরীক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পক্ষে জবাব দাখিল করা হলেও তা সন্তোষজনক না হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। এ ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ (সিএমপি) থানার মামলা নং- ২৬, তারিখ- ২৯/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ৪২০/৪৬৫/৪৬৬/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক)/৩৪ পেনাল কোড তৎসহ পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ এর ৫/৬/১২/১৩।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণের গুরুত্বপূর্ণ কারিগরি কার্যক্রম স্ক্যানিং ও সলভিং সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল। অভিযোগ রয়েছে তাদের জ্ঞাতসারে ও সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ফলাফল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়। মামলাটির তদন্তভার গ্রহণের পর সিআইডি সংশ্লিষ্ট নথিপত্র, শিক্ষা বোর্ডের তদন্ত প্রতিবেদন, পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণসংক্রান্ত কারিগরি তথ্য-উপাত্ত এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা বিশ্লেষণ করে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্তের মাধ্যমে এ জালিয়াতির সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, সহযোগী এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ও প্রকাশের কারিগরি প্রক্রিয়ায় কীভাবে এ জালিয়াতি সংঘটিত হয়েছে, কারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এবং এ ঘটনায় অন্য কেউ অবৈধ সুবিধা গ্রহণ করেছে কি না, তা অনুসন্ধান করছে সিআইডি।এ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনতে সিআইডির তদন্ত ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com