সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২২ নভেম্বর ২০২৬ (রবিবার): আজ রাত সাড়ে ১২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে উক্ত এলাকায় ২০-২৫ জনকে জিম্মি করে রাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্য এবং কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাস্থল থেকে ৫ জন নারী, ২ জন পুরুষ ও ৮ মাস বয়সী ১ শিশুসহ মোট ৮ জন জিম্মিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সকলেই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য এবং এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০ এর বাসিন্দা। পরবর্তীতে, উদ্ধারকৃত ব্যক্তিদের স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।