1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (২২-১১-২০২৬ খ্রি.) ৪টি অভিযোগের বিষয়ে অভিযান পরিচালিত হয় বর্তমান কমিশন কাজে বিশ্বাসী- দুদক চেয়ারম্যান আশাশুনিতে রাতের আঁধারে সড়কের ব্যারিকেড কেটে ফেলার অভিযোগ, অবাধে চলছে ভারী যানবাহন, ঝুঁকিতে গ্রামীণ সড়ক বিমান বাহিনী প্রধান কর্তৃক ‘বিএএফ শাহীন স্কুল বালুঘাট’ এর নাম উদ্বোধন টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান কক্সবাজারের টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জন জিম্মি উদ্ধার দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকান্ডের প্রতিবাদে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় সিআইডির অভিযানে গ্রেফতার- ০৩

আশাশুনিতে রাতের আঁধারে সড়কের ব্যারিকেড কেটে ফেলার অভিযোগ, অবাধে চলছে ভারী যানবাহন, ঝুঁকিতে গ্রামীণ সড়ক

  • আপডেটের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

আশাশুনি উপজেলার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে স্থাপিত লোহার ব্যারিকেড রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে সড়ক রক্ষার উদ্যোগ ভেস্তে যাওয়ার পাশাপাশি অবাধে ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে।
এলাবাবাসী জানান, উপজেলার বুধহাটা-উজিরপুর সড়কের প্রবেশমুখ এবং কাদাকাটি-হলদেপোতা ব্রিজের কাছেসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের প্রবেশমুখে ভারী যানবাহন প্রবেশ ঠেকাতে দুই পাশে ব্যারিকেড বা উচ্চতা নিয়ন্ত্রণ ব্যারিয়ার লোহার পোল বসিয়ে আড়াআড়িভাবে মোটা পাইপ দিয়ে ব্যারিকেড স্থাপন করা হয়েছিল। এসব ব্যারিকেডের উদ্দেশ্য ছিল অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল বন্ধ রেখে গ্রামীণ সড়ক ও ব্রিজের স্থায়িত্ব রক্ষা করা। কিন্তু দুর্বৃত্তরা রাতের আঁধারে ব্যারিকেডের পাইপ কেটে সরিয়ে ফেলেছে। এরপর থেকে সংশ্লিষ্ট সড়কগুলোতে ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে। এতে সড়ক ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কারে সরকারি বিপুল অর্থ ব্যয় হলেও অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে অল্প সময়ের মধ্যে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে। তাই ব্যারিকেড কেটে ফেলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের দ্রুত তদন্ত, ব্যারিকেড পুনঃস্থাপন এবং ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com