বিশেষ সংবাদ :
(নোংরা থেকে এম এ হান্নান)
রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী একটি বোটের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
জানা যায়, গত ২১ নভেম্বর রাত ১১টায় ডাংমারি ফরেস্ট অফিস থেকে পাস নিয়ে দুবলার চরের উদ্দেশ্যে রওনা হয় বোটটি। ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং এলাকায় ইঞ্জিন বিকল হয়ে বোটটি ভাসতে থাকলে একজন পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা দ্রুত অভিযান চালিয়ে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করে। বর্তমানে তাঁদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হচ্ছে এবং গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।