বিশেষ সংবাদ :
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোপনসূত্রে সংবাদ পেয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ সাহাজান আলী ওরফে বাবু (৪৫) কে গ্রেফতার করেন। গত সোমবার দুপুর ২ টা ৩০ মিনিটে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গত রবিবার রাতে উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ সাহাজান আলী ওরফে বাবু নবাবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মৃতঃ শফিজ উদ্দিন ওরফে শফি মেকারের পুত্র। নবাবগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন যোগদান করার পর তিনি ব্যাপক অভিযান শুরু করেছেন। তিনি জানান, মোঃ সাহাজান আলী বাবু আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানা সহ রংপুর, পীরগঞ্জ, মিঠাপুকুর থানায় চুরি, ডাকাতি মামলা রয়েছে। তিনি পুলিশের নথিতে তালিকাভূক্ত আসামী। আকটকৃত ব্যক্তি এলাকায় চুরি, ডাকাতিসহ অপকর্ম করার তৎপরতায় লিপ্ত ছিল। গোপনসূত্রে সংবাদ পেয়ে তাকে আটক করা হয়।
তারিখ: ২৪.১১.২০২৬