1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ জন শীতার্ত মানুষের পাশে আশা, বাগেরহাটে ৪০৫টি কম্বল হস্তান্তর বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান কচুয়ায় ৯৪ পিস ইয়াবাসহ যুবক আটক এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক ফুলবাড়ী উপজেলায় খাজাপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই জনকে পুলিশ আটক করেছেন। গত সোমবার দুপুর ২ টায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন আটকের বিষয়ে নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার ২২ শে নভেম্বর দিবাগত রাত্রীতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার হরিল্লাখুর গ্রামের মৃতঃ আব্দুল করিমের পুত্র সলিমুল্লাহ (৫০) এবং রঘুনাথপুর (আকন্দপাড়া) গ্রামের অহিদুল হকের পুত্র হাদিউজ্জামান ওরফে বাবু (৩৮)। গ্রেফতারকৃত সলিমুল্লাহ নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ এর উপজেলা শাখার সদস্য। গোপালগঞ্জ ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। অপরদিকে হাদিউজ্জামান ওরফে বাবু গোপালগঞ্জ ইউনিয়নের যুবলীগের ০৩ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ০৯ আগস্ট গভীর রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশের হাট পাঁকা রাস্তা সড়কে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে সমবেত হয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা চালাচ্ছিল। এই সব ঘটনায় নবাবগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। তারা মামলায় পলাতক আসামী সলিমুল্লাহ ও হাদিউজ্জামানকে গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেন। নবাবগঞ্জ থানার সদ্য যোগদান কারী সুযোগ্য অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে গত সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও জানান, এলাকায় সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা, শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ ও মাদক নির্মূল কল্পে পুলিশ দিনরাত কাজ করছে। যারা এ সব কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাওকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

তারিখ: ২৪.১১.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com