বিশেষ সংবাদ :
(বাগেরহাট প্রতিনিধি)
বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমরান শেখ (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার বয়ারসিংগা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইমরান শেখ কচুয়া উপজেলার পাড় নওয়াপাড়া গ্রামের মৃত মুজিবর শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বয়ারসিংগা মোড় এলাকায় অভিযান চালিয়ে ইমরান শেখকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা নীল রঙের একটি পলিথিনের জিপার ব্যাগ তল্লাশি করে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মামুন জানান, সোমবার রাতে ৯৪ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর-০৩।