1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
হালুয়াঘাটে সরকারী সফরে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল সম্প্রদায়ের মানুষকে দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী পলাতক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ইঞ্জিন বিকল হওয়া রাস পূর্ণিমার পুণ্যার্থীসহ ২৯ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ,কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা এবং শান্তিকালীন অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাসদস্যদের পদক প্রদান আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

হালুয়াঘাটে সরকারী সফরে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ ময়মনসিংহের হালুয়াঘাটে দিনব্যাপী সরকারী সফরকালে ৩০ প্রতিষ্ঠানে জেলা পরিষদের অনুদানের চেক হস্তান্তর, ৫ ব্যাক্তিকে মানবিক সহায়তা প্রদান, উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং হালুয়াঘাটে ময়মনসিংহ জেলা পরিষদের সম্পদ ও বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেন।

বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময়

হালুয়াঘাট সফরকালে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভায় তিনি হালুয়াঘাটে জেলা পরিষদের উন্নয়ন কর্মকান্ড গ্রহণ ও বাস্তবায়ন এবং দেশ ও উপজেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন।

তিনি পেট্রাপোল , আখাউড়াসহ বিভিন্ন সীমান্তে আওয়ামী লীগ নেতাদের তৎপরতার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন ভারতে পালিয়ে থেকে সীমান্তে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রাষ্ট্রদ্রোহীতার শামিল। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতদের রাষ্ট্রদ্রোহী তৎপরতা প্রতিরোধ করতে হবে। মতবিনিময় সভায় তিনি বলেন,পালাতক ও দন্ডিত আওয়ামী লীগের নেতারা ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কেন্দ্রে কী উদ্দেশ্যে গিয়েছিলেন? তাঁরা কার সঙ্গে বৈঠক করেছেন? এ বিষয়ে ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশ কোনো দেশের সঙ্গে শত্রুতা চায় না। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা ও জনগণের মর্যাদার প্রশ্নে কোনো আপস হতে পারে না। প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে, কোনো পলাতক রাজনৈতিক গোষ্ঠীর বেআইনি তৎপরতাকে প্রশ্রয় দেওয়ার ভিত্তিতে নয়।

মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের প্রতি সীমান্ত এলাকাসহ নিজ নিজ এলাকায় সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বলেন, নাশকতা সৃষ্টিকারীদের অপ তৎপরতা কঠোরভাবে মোকাবেলা করতে হবে।

সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

৩০ প্রতিষ্ঠানে ৪৫ লক্ষ টাকার অনুদান প্রদান

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ দুপুরে হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৩০ টি প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে ময়মনসিংহ জেলা পরিষদের বরাদ্দকৃত ৪৫ লক্ষ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর করেন। ২০২৫-২৬ অর্থ বছরের ময়মনসিংহ জেলা পরিষদের রাজস্ব,এডিপি সাধারণ ও বিশেষ বরাদ্দের তহবিল থেকে এসব বরাদ্দ দেয়া হয়েছে।

ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তরের এই অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহবুবুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, প্রেসক্লাবের সভাপতি হাতেম আলী, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুভাষ সাহা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আলতাফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে জনস্বার্থ ও স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। পরিষদের কার্যক্রমকে গতিশীল, দৃশ্যমান এবং প্রত্যন্ত ও অনগ্রসর এলাকার উন্নয়নে গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি বলেন,জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। জেলা পরিষদকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে উপজেলা পর্যায়ে এসে উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তর করা হচ্ছে এবং উন্নয়ন প্রকল্পের দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন, স্বচ্ছতা, জবাবদিহি এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বরাদ্দকৃত অর্থের সঠিক ও সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করার আহ্বান জানান।

চিকিৎসা সহায়তা প্রদান

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হালুয়াঘাট সফরকালে আজ ক্যান্সার, কিডনি,লিভারের দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী সহ অন্যান্যদের ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও প্রদান করেন।

সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

এমরান সালেহ প্রিন্স আজ সকালে হালুয়াঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের অগ্রাধিকার বাস্তবায়ন এবং জেলা পরিষদের প্রকল্প বাস্তবায়নে মনিটরিং করার আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানো। জনগণের অর্থ, জনগণের কল্যাণে—এই নীতিতেই ময়মনসিংহ জেলা পরিষদকে একটি গতিশীল, জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

তিনি জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়, চলমান প্রকল্পের নিয়মিত তদারকি, বেদখল সম্পদ উদ্ধার এবং জেলা পরিষদের আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এসময় হালুয়াঘাটের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি )জাকিয়া সুলতানা রোজি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রানেশ কুমার পন্ডিতসহ সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও তিনি হালুয়াঘাটে জেলা পরিষদের সম্পদ ও জমি পরিদর্শন করেন । এসব স্থানে জেলা পরিষদ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com