বিশেষ সংবাদ :
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ
১৯৯৫ সালে প্রায় ৬ হাজার ১৫০ একর জমি নিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ শুরু হয়| পরিকল্পনা ছিল, ২০১৩ সালের ডিসে¤^রের মধ্যে পুরো প্রকল্প শেষ হবে| তবে, এ সময়ের মধ্যে প্রকল্পের নকশা পাল্টেছে পাঁচবার, আর কাজ শেষ করার সময়সীমা বাড়ানো হয়েছে সাত দফা| সবশেষ নির্ধারিত সময় ছিল ২০২৪ সালের ডিসে¤^র| সেই সময়ও পেরিয়ে গেছে, অথচ শহরটি এখনও পুরোপুরি বসবাসের উপযোগী হয়নি| হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও প্রয়োজনীয় অবকাঠামো ও কার্যকর সড়ক যোগাযোগ গড়ে ওঠেনি| পানি, বিদ্যুৎ ও গ্যাসের মতো মৌলিক সেবার অভাবে বসতি গড়তে গিয়ে ভোগান্তিতে পড়ছেন প্লট মালিকরা| একজন প্লট মালিক বলেন, প্লট আছে, ফ্ল্যাট নেই, নেই কোন বসতি| বাসযোগ্য করতে নেয়া হচ্ছে নতুন প্রকল্প| সারি সারি প্লট, মাঝখানে সড়ক; তবু গড়ে ওঠেনি বসতি| তিন দশক পেরিয়েও পূর্বাচলের বড় একটি অংশ পড়ে আছে ফাঁকা|
পূর্বাচল নতুন শহর প্রকল্পের বয়স তিন দশক পেরিয়ে গেছে| এখনও সেখানে ¯^াভাবিক জীবনযাপনের পরিবেশ গড়ে ওঠেনি| প্রয়োজনীয় নাগরিক সুবিধা, অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্লট কিনেও অনেক মালিক এখানে বসতি গড়তে পারছেন না| ফলে তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে| একই সঙ্গে প্রকল্পের কাজ শেষ করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দীর্ঘসূত্রতা নিয়েও প্রশ্ন উঠছে|
আগের প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি, এর মধ্যেই পূর্বাচলে নতুন করে ৪ হাজার ৮৭৪ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করেছে রাজউক| প্রস্তাবিত এই প্রকল্পে সড়ক, ড্রেন, পার্ক ও বাজারসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের কথা বলা হয়েছে|
আগের প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল প্রায় ৮ হাজার কোটি টাকা| এর ভৌত কাজ শেষ হয়েছে মোটামুটি ৭৫ শতাংশ| ৩০টি সেক্টরে মোট ২৬ হাজার আবাসিক প্লট দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত প্রায় ২১ হাজার প্লট বুঝিয়ে দেওয়া হয়েছে| প্রায় ৫ হাজার গ্রাহক এখনও প্লটের দখল পাননি| বুঝে পাওয়া সেই ২১ হাজারের বেশি প্লটের মধ্যে ভবন উঠেছে বা নির্মাণকাজ চলছে মাত্র ৩০০টিতে| অবকাঠামোর কাজও অনেক বাকি|
প্রকল্প এলাকার ভেতরের সড়কের একটি বড় অংশ, ড্রেন, কয়েকটি সেতু এবং পানির পাইপলাইন ও সংযোগের কাজ এখনও শেষ হয়নি| সব সেক্টর ও ব্লকে বিদ্যুতের লাইনও পৌঁছায়নি| পয়ঃনিষ্কাশন লাইন ও শোধনাগার (ট্রিটমেন্ট প্ল্যান্ট) নির্মাণ এখনও চলমান| এছাড়া, এখানে কোনো স্কুল, হাসপাতাল বা বাজার চালু হয়নি|
পূর্বাচলের ৩০টি সেক্টরে ২৬ হাজার আবাসিক প্লট দেওয়ার পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত প্রায় ২১ হাজার প্লট বুঝিয়ে দেওয়া হয়েছে| অথচ এসব প্লটের মধ্যে মাত্র ৩০০টিতে ভবন নির্মাণ হয়েছে বা নির্মাণকাজ চলছে; প্রায় ৫ হাজার গ্রাহক এখনো প্লটের দখল পাননি|
পূর্বাচলে একটি পাঁচ কাঠা প্লটের মালিক মোসলেমা আক্তার বলেন, অনেক বছর আগে প্লট কিনলেও এখানকার পরিবেশ দেখে বাড়ি তোলার ভরসা পাইনি| এলাকার বেশির ভাগ জায়গা ফাঁকা পড়ে থাকায় নিরাপত্তাহীনতার শঙ্কা কাটছে না| এর সঙ্গে রয়েছে পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতি| ‘এত বছর পরও পূর্বাচল পুরোপুরি বাসযোগ্য না হওয়ার দায় রাজউককেই নিতে হবে| বড়জোর ১০ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়া উচিত ছিল| কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজের তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না|’
তিনি বলেন, আমার পরিচিত একজন পূর্বাচলে বাড়ি ˆতরি করেও সেখানে বসবাসের জন্য উঠতে পারেননি| দোতলা বাড়ির নির্মাণকাজ শেষ হয়েছে, কিন্তু আজও তাদের সেখানে থাকা শুরু করা হয়নি| এর কারণ চারপাশের বেশির ভাগ জমি এখনও খালি| আইনশৃঙ্খলা পরিস্থিতিও তাদের কাছে সন্তোষজনক মনে হয়নি| এমন নির্জন পরিবেশে পরিবার নিয়ে ওঠা আসলেই সম্ভব নয়| এমন অবস্থায় রাজউকের উচিত পূর্বাচলকে বসবাসের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা|
আগের প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি, এর মধ্যেই পূর্বাচলে নতুন করে ৪ হাজার ৮৭৪ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করেছে রাজউক— এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘নতুন করে অর্থ ব্যয়ের আগে পুরোনো প্রকল্পের বিশাল বিনিয়োগ কেন কাজে আসেনি, সে বিষয়ে তদন্ত হওয়া দরকার| এর জন্য যারা দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে| যদিও নতুন শহরে সবার আগে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে| একই সঙ্গে নতুন বরাদ্দ কোন কোন খাতে খরচ করলে প্রকৃত ফল মিলবে, সেটিও আগে ভালোভাবে বিবেচনা করা প্রয়োজন|’
পূর্বাচলের বিষয়ে রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, পূর্বাচল নতুন শহরকে অতিদ্রুত একটি সুন্দর, বাসযোগ্য এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে|