1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ রূপগঞ্জে হত্যাসহ ২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ ও তার সহযোগী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কথিত সাংবাদিক রেজা মাসুদ পুলিশের হাতে আটক বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত রূপগঞ্জের সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য যেভাবে বিএনপি গড়েন জিয়াউর রহমান

বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছে কানাডা

  • আপডেটের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন:
বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছে কানাডা। এছাড়া নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি

একইসঙ্গে কানাডা বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা এবং সমর্থন করে বলেও জানিয়েছে দেশটি।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে এসব কথা বলেছে কানাডা সরকারের ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’ ডিপার্টমেন্ট। কানাডিয়ান সরকারের এই বিভাগটি কানাডার কূটনৈতিক এবং কনস্যুলার সম্পর্ক পরিচালনা করে, কানাডিয়ান আন্তর্জাতিক বাণিজ্যের দেখভাল ও কানাডার আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা পরিচালনায় নেতৃত্ব দেয়।

মঙ্গলবারের এই বিবৃতিতে বলা হয়েছে, ‘কানাডা বাংলাদেশি নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে এবং নির্বাচনের আগে ও নির্বাচনের সময়কালে ঘটে যাওয়া ভয়ভীতি দেখানোর মতো কাজ ও সহিংসতার নিন্দা জানাচ্ছে। যারা এসব সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কানাডা হতাশা প্রকাশ করছে যে, এই নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র ও স্বাধীনতার মূলনীতি থেকে ছিটকে পড়েছে যার ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া গণতন্ত্র, মানবাধিকারের প্রতি সম্মান এবং মৌলিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য সকল পক্ষের সাথে স্বচ্ছভাবে কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে কানাডা, যা হবে বাংলাদেশের জনগণের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। একটি কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সংবাদপত্রের স্বাধীনতা শক্তিশালী এবং সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য সুষ্ঠু নির্বাচন হওয়াটা গুরুত্বপূর্ণ।’

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার বিবৃতিতে বলা হয়েছে, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে কানাডাও ছিল এবং আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণকে তাদের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রাখতে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’

এর আগে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানিয়ে দেয় যুক্তরাষ্ট্র। নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল না বলেও জানিয়েছে দেশটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com