1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
কথিত সাংবাদিক রেজা মাসুদ পুলিশের হাতে আটক বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত রূপগঞ্জের সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য যেভাবে বিএনপি গড়েন জিয়াউর রহমান বড়দল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফজাল হোসেন সানার ভাই জহুরুল সানার ইন্তেকাল অদৃশ্য ষড়যন্ত্র চলমান- গয়েশ্বর চন্দ্র রায় সিএমপি’র ইপিজেড থানার বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা সহ ০৬ (ছয়) জন আসামী গ্রেফতার সিএমপির ইপিজেড থানার অভিযানে ০৮ মামলার আসামী ও চিহ্নিত চাঁদাবাজ মোঃ রকিব হোসেন প্রঃ রাকিব গ্রেফতার আশাশুনি শ্রীউলায় ১২ কিলোমিটার কাঁচা সড়কে জনদুর্ভোগ চরমে।সাতক্ষীরা-৩ সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহ্দী আমিনের বক্তব্য

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

(বাগেরহাট প্রতিনিধি:এম এ হান্নান)

স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা
নিশ্চিত এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে কাড়াপাড়া ইউনিয়ন
নাগরিক ফোরামের সদস্যদের সঙ্গে স্থানীয় প্রশাসনের নাগরিক সংলাপ অনুষ্ঠিত
হয়েছে। বুধবার (0২ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে
এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উদয়ন-বাংলাদেশ ও উই ক্যানের যৌথ উদ্যোগে এবং এম্বাসি অব সুইজারল্যান্ড,
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন
(এমজেএফ)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর
গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক)’ প্রকল্পের
আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা
নির্বাহী অফিসার শাহনাজ পারভীন বীথি।
অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন উদয়ন-বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ জাতীয়
মহিলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মেহরুনেছা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সোহেল পারভেজ, জেলা
মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি,রমেশ চন্দ্র মিস্ত্রী, কাড়াপাড়া ইউনিয়ন
পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন এবং ইউনিয়ন পরিষদের
প্রশাসনিক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আকন।
এ সংলাপে উপস্থিতছিলেন বাগেরহাট উপজেলা নাগরিক ফোরামের সভাপতি প্রভাষক
কামরুল ইসলাম, বাগেরহাটv প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা নাগরিক কমিটির
সদস্য এস এম রাজ, সদস্য গোপী নাথ সাহা,স্বেচ্ছাসেবী সংস্থা নীড়ের
নির্বাহী পরিচালক বেগ আব্দুল আলিম,এবং সাংবাদিক আজাদুল হক,ব্র্যাকের জেলা
সমন্বয়কারী এস.এম ইদ্রীস আলম, সকাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি
মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক মহুয়া সুলতানা রিমা,ফাতেমা,বক্তব্য
রাখেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চলনায় ছিলেন উদয়ন-বাংলাদেশের নির্বাহী
পরিচালক সাংবাদিক ইসরাত জাহান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com