বিশেষ প্রতিবেদন :
ইপিজেড থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ ইং ০২/০৯/২৬ খ্রিঃ তারিখ ০৩.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ইপিজেড থানার মামলা নং-৮, তারিখ-১৮/০৮/২৬খ্রি সংক্রান্তে এজাহারনামীয় পলাতক আসামী ও চিহ্নিত চাঁদাবাজ ০১। মোঃ রকিব হোসেন প্রঃ রাকিব (২৬), পিতা-মোঃ জসিম উদ্দিন, মাতা-হাজের খাতুন প্রঃ পারভীন, স্ত্রী-রুমা বেগম, সাং-চর আফজাল, কালা মিয়ার বাড়ী, থানা-রামগতি, জেলা-লক্ষীপুর,বর্তমানে-কলসীদিঘী রোড, রেলবিট, বাদামতলা, বুড়ির কলোনী, থানা- ইপিজেড, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, চুরি, চাঁদাবাজিসহ ছিনতাইয়ের মোট ০৮ টি মামলা রয়েছে।