1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
কথিত সাংবাদিক রেজা মাসুদ পুলিশের হাতে আটক বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত রূপগঞ্জের সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য যেভাবে বিএনপি গড়েন জিয়াউর রহমান বড়দল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফজাল হোসেন সানার ভাই জহুরুল সানার ইন্তেকাল অদৃশ্য ষড়যন্ত্র চলমান- গয়েশ্বর চন্দ্র রায় সিএমপি’র ইপিজেড থানার বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা সহ ০৬ (ছয়) জন আসামী গ্রেফতার সিএমপির ইপিজেড থানার অভিযানে ০৮ মামলার আসামী ও চিহ্নিত চাঁদাবাজ মোঃ রকিব হোসেন প্রঃ রাকিব গ্রেফতার আশাশুনি শ্রীউলায় ১২ কিলোমিটার কাঁচা সড়কে জনদুর্ভোগ চরমে।সাতক্ষীরা-৩ সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহ্দী আমিনের বক্তব্য

আশাশুনি শ্রীউলায় ১২ কিলোমিটার কাঁচা সড়কে জনদুর্ভোগ চরমে।সাতক্ষীরা-৩ সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা

  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের”বাঁশতলা ব্রিজ থেকে ঘোলা খেয়াঘাট অব্দা হয়ে কাঁকড়াবুনিয়া জিপিএস পর্যন্ত, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি বছরের পর বছর অবহেলায় বেহাল হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সড়কটি কর্দমাক্ত হয়ে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চার থেকে পাঁচটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন চরম পর্যায়ের দুর্ভোগের শিকার হচ্ছে। দীর্ঘদিনের এ ভোগান্তির অবসানে সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়ে স্থানীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়,রোড আইডি-২৮৭০৪৪১৬২-এর আওতাধীন সড়কটি শ্রীউলা ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। কৃষিপণ্য পরিবহন,শিক্ষার্থী, ব্যবসায়ী,চাকরিজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল এই সড়কের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন উন্নয়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে কাদা জমে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি রোগী হাসপাতালে নেওয়া অনেক সময় দুরূহ হয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য,সড়কটি পাকাকরণ হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়,কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ,শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত এবং এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
নাম প্রকাশে অনিচ্ছুকএক ব্যক্তি জানান,বিগত দিনে শ্রীউলা ইউনিয়নে কাগজে-কলমে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। অথছ,জনগুরুত্বপূর্ণ ৬টি সড়কের ৩৫ কিঃ মিঃ রাস্তা কাঁচা থাকায় আমাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমান বলেন,”এটি শ্রীউলা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এ সড়কের পাশে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,১টি ফাজিল মাদ্রাসা,৮ মসজিদ,৩টি খেয়াঘাট ও ৫০ থেকে ৬০টি মুরগির খামারসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। জনস্বার্থ বিবেচনায় সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পাকাকরণে মাননীয় সংসদ সদস্যের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।”

শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপু বলেন,”সড়কটি পাকা হলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। দ্রুত বাস্তবায়নে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com