1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬ সমাপ্ত আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিস ভবন নির্মানে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদের থানায় গণঅভিযোগ ও মানববন্ধন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বেলকুচিতে ৩৬ জুলাই স্মরণে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে শোকজ রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর এর ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন COMMANDER, U S PACIFIC FLEET

যুক্তরাষ্ট্র-রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৬২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য আগের তুলনায় বেড়েছে। গত মার্চ মাসে দুদেশের বাণিজ্য আগের মাসের তুলনায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি বলছে, ওয়াশিংটনে মস্কোর সার ও কৃষিজ পণ্যের রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর দরূণ দুদেশের বাণিজ্য বেড়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধর শুরুর পর থেকে পশ্চিমারা ক্রেমলিনের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে। তবে মস্কোর সার ও কৃষিজ পণ্যের ওপর প্রত্যক্ষভাবে নিষেধাজ্ঞা দেয়নি পশ্চিমারা। তবে নিষেধাজ্ঞার কারণে রপ্তানি প্রভাবিত হয়েছে।

রিয়া নভোস্তি বলছে, গত মার্চে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বাণিজ্য দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মাসটিতে দুদেশ ৫৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের বাণিজ্য করেছে। যা গত ফেব্রুয়ারির থেকে ৫০ শতাংশ বেশি। ২০২৩ সালের পর গত মার্চেই দুদেশের বাণিজ্য রেকর্ড পর্যায়ে গেছে। ২০২৩ সালের মার্চে ৬২ কোটি ২৮ লাখ ডলারে আমদানি-রপ্তানি করেছিল দেশ দুটি।

গত মার্চে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ২১ কোটি ৯০ লাখ ডলারের সার আমদানি করেছে। এছাড়া আট কোটি ৭৫ লাখ ডলার মূল্যের প্লাটিনাম, ৫৭ লাখ ডলারের খাদ্য পণ্য ও ৩৭ লাখ ডলারের ল্যাব ইকুইপমেন্ট আমদানি করেছে ওয়াশিংটন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com