1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (০৯-১১-২০২৬ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয় ​ঝিনাইদহে সবজি চাষে সফল আলোয় হোসেন: কৃষি কাজে মিলছে স্বাবলম্বী হওয়ার দিশা ​ চবি উপাচার্যের সঙ্গে ইউএস দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জাফরুল ইসলাম চৌধুরীর আদর্শ ও জনসেবার রাজনীতি নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়: লায়ন হেলাল উদ্দীন রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ দুই আসামি গ্রেপ্তার বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য দ্য ডাচেস অব এডিনবরা শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ

সারাদেশে চলছে নজিরবিহীন ভারতীয় পণ্য বর্জন

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৮ বার ভিউ

বিশেষ সংবাদ:
সারাদেশে বিভিন্ন সংগঠন ভারতীয় পণ্য বয়কটের সমর্থনে আলোচনা সভা ও লিপলেট বিতরণ কর্মসূচী পালন করছে। এর অংশ হিসেবে র‍্যালি বের করে গণ অধিকার পরিষদের একাংশ । র‍্যালিটি জাতীয় প্রেস ক্লাব থেকে কালভার্ট রোড হয়ে পুরানা পল্টন মোড় ও বায়তুল মোকাররম এলাকায় শেষ হয়।

র‍্যালি শুরুর পূর্ব বক্তব্যে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, আগামী ঈদ হবে বাংলাদেশ জনগণের ঈদ, এই ঈদে আমরা কেউ ভারতীয় পণ্য ব্যবহার করব না।

তিনি আরো বলেন, ভারত আমাদের অক্টোপাসের মতো চুষে খাচ্ছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ছাড়া বাংলাদেশের জনগণের মুক্তির আর কোনো পথ নেই। আমরা গণঅধিকার পরিষদ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছি। ইতোমধ্যে আমাদের ডাকে জনগণ ব্যপকভাবে সাড়া দিচ্ছে। আমরা এই আন্দোলন বাংলাদেশ প্রতিটি ঘরেঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির পথ এখন একটাই, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় না, আমরা গণঅধিকার পরিষদ সাহস নিয়ে রাজপথে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি, লিফলেট বিতরণ করছি। আমরা জানি- এ লড়াইয়ের পথ অনেক কঠিন এবং ঝুঁকিপূর্ণ। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের পূর্বে অনেকেই জীবন দিয়েছে দেশের জন্য, যার উজ্জ্বল উদাহরণ বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। অনেককে গুম হতে হয়েছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ছেলে আজও গুম অবস্থায় আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com