1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের প্রথম ফাইনালিস্ট কুমিল্লা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫০ বার ভিউ

বিশেষ সংবাদ:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসর প্রায় শেষ পর্যায়ে। আগামী ১ মার্চ বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রথম ফাইনালিস্ট হিসেবে টিকিট কেটেছে আসরের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রথম কোয়ালিফায়ারে তারা রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটে। এখন অপেক্ষায় তার প্রতিদ্বন্দ্বী কে হচ্ছে তার জন্য।

ফাইনাল মাঠে গড়াতে বাকি এখনো ২দিন। এরই মধ্যে বড় স্বস্তির খবরর পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা। শুক্রবার (১ মার্চ) অনুষ্ঠিত হতে যাওয়া সেই ফাইনালে দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে কুমিল্লা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ইনজুরির কারণে প্রথম কোয়ালিফায়ার মিস করেন এ তারকা পেসার।

গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম পর্বে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান মুস্তাফিজুর রহমান। এতে করে তাকে ছাড়াই তিনটি ম্যাচ খেলতে হয়েছে কুমিল্লাকে। তবে ফিজের ছিটকে যাওয়াতে বড় কোনো ক্ষতি হয়নি কুমিল্লার। তারা ঠিকই ফাইনালের টিকিট কেটেছে।

মুস্তাফিজের খেলার বিষয়টি নিশ্চিত করে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, মুস্তাফিজ ভালো আছে, আজকে তাকে ডাক্তার দেখেছে। সেলাই খুলে দেয়া হয়েছে। ফাইনালে খেলতে বাধা নেই আর। সে খেলবে। এক কথায় বলতে গেলে হি ইজ ফিট টু প্লে।’

অবশ্য মঙ্গলবারই (২৬ ফেব্রুয়ারি) মুস্তাফিজের দ্রুত সেরে উঠার বিষয়টি নিশ্চিত হয়েছিল কুমিল্লা। কিন্তু তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি ফ্র্যাঞ্চাইজিটি। কুমিল্লার ফিজিও এসএম জাহিদুল ইসলাম এক বিবৃতিতে জানিয়েছিলেন, মুস্তাফিজের সিটি স্ক্যান করার পর নিউরো সার্জন ও বিসিবি বিষয়টি নিয়ে আলোচনা করেছে। এরপর তাকে হাসপাতাল ছেড়ে ঢাকার টিম হোটেলে যোগদানের ছাড়পত্র দেয়া হয়।

উল্লেখ্য, গত রোববার (১৮ ফেব্রুয়ারি) বিপিএলের চট্টগ্রাম পর্বে দলীয় অনুশীলন চলাকালে বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ডের হিট করা বল উড়ে গিয়ে ফিজের মাথার পেছনে আঘাত করে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করে জানানো হয়, ফিজ নিরাপদেই আছেন। অভ্যন্তরীণ কোনো চোটে পড়তে হয়নি তাকে। যদিও তার মাথায় ৫টি সেলাই দিতে হয়েছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com