1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাশিয়ার সামরিক আগ্রাসনে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন-জেলেনস্কি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:
রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকে গত দুই বছরে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। গতকাল রোববার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক বছরের বেশি সময়ের মধ্যে এটি ইউক্রেনের সেনা নিহতের প্রথম সরকারি পরিসংখ্যান।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, নিহতের পরিসংখ্যান দিলেও আহতের কোনো সংখ্যা জানাননি জেলেনস্কি। আহতের সংখ্যা জানানো হলে রাশিয়ার সামরিক বাহিনীর পরিকল্পনার জন্য তা সহায়ক হবে বলে মনে করেন তিনি।

ইউক্রেনের কর্মকর্তারা সাধারণত সেনা হতাহতের সংখ্যা প্রকাশ করেন না। কিন্তু সম্প্রতি দেশটিতে বেশ কিছু পশ্চিমা সাহায্য সরবরাহে দেরি এবং ইউক্রেনীয় সেনা নিহতের সংখ্যা রাশিয়ার বাড়িয়ে বলার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি এই পরিসংখ্যান জানালেন।

জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। দেড় লাখ কিংবা ৩ লাখ সেনা নিহত হয়নি, যেমনটি পুতিন ও তাঁর কুচক্রী মহল বলে আসছে। যদিও আমাদের প্রতিটি সেনার মৃত্যুই বিরাট ক্ষতি।’

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, পশ্চিমা সাহায্যের অর্ধেকই পৌঁছাতে দেরি হওয়ার কারণে তাদের সেনাদের প্রাণহানি হচ্ছে। পাশাপাশি ভূখণ্ডও হাতছাড়া হচ্ছে।

তবে যুদ্ধে সবচেয়ে বড় ক্ষতি বলতে জেলেনস্কি হাজারো বেসামরিক মানুষের প্রাণহানির কথা উল্লেখ করেছেন। যাঁরা রাশিয়ার অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলগুলোতে নিহত হয়েছেন। এসব নাগরিক নিহতের প্রকৃত সংখ্যা কত, তা জানা নেই বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

মার্কিন কর্মকর্তারা গত আগস্টে ইউক্রেনীয় সেনা নিহতের সংখ্যা ৭০ হাজার উল্লেখ করেছিলেন এবং আহতের সংখ্যা ১ লাখ ২০ হাজার বলে জানিয়েছিলেন।

এর আগে ২০২২ সালের শেষ দিকে যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিল ইউক্রেন। সেই সময় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানিয়েছিলেন, ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলা শুরুর পর ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com