1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
৭ই নভেম্বরের চেতনা ভবিষ্যতে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় রুহুল কবীর রিজভী ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১৩ মামলার আসামি শাহ আলমসহ ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষনা

  • আপডেটের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৫৩৭ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন:
ঘোষনা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কেন্দ্রীয় কমিটি। এর আগে বিলুপ্ত ঘোষনা করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি। আজ ১ মার্চ ২০২৪ তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস নোটের এর মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান কেন্দ্রীয় কমিটি যার ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তাদের এ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। একই সাথে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে । নতুন এ কমিটিতে রাকিবুল ইসলাম রাকিব কে সভাপতি এবং নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে । কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া কে সিনিয়র সহ-সভাপতি, শ্যামল মালুমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমানউল্লাহ আমানকে সাংগঠনিক সম্পাদক, মোহা: জাহাঙ্গির আলমকে দপ্তর সম্পাদক এবং শরীফ প্রধান শুভকে প্রচার সম্পাদক ঘোষনা করা হয়েছে ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় এর বর্তমান কমিটি যার ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম এজাজুল কবির ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম । তাদের এ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। একই সাথে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে । নতুন এ কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহস কে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে । কমিটির অনান্যদের মধ্যে রয়েছেন মাসুম বিল্লাহ কে সিনিয়র সহ-সভাপতি, আনিসুর রহমান অনিককে সহ-সভাপতি ,নাছির উদ্দিন শাওনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আক্তার শুভকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ইমনকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করা হয়েছে।

নতুন কমিটি ঘোষনার খবর প্রচারিত হওয়ার পর থেকে ঢাকায় অবস্থানরত ছাত্র দলের নেতা ও কর্মীরা মিছিল সহকারে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে আসতে শুরু করে । এ সময় নতুন কমিটিকি স্বাগত জানিয়ে তারা স্লোগান দিতে থাকে । নেতা ও কর্মীদের স্লোগানে এ সময় চারপাশ মুখোরিত হয়ে উঠে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com