1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন

অক্টোবরের মাঝামাঝি ভারতে যেতে পারেন সেনাপ্রধান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত, যেখানে বাংলাদেশের সেনাপ্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে।

রাজধানী নয়াদিল্লিতে ১৪ অক্টোবর দুই দিনের এ সম্মেলন শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যান।

সেনাপ্রধান এই সম্মেলনে যোগ দিলে তা হবে চব্বিশের অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর ভারতে বাংলাদেশের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর বলেছে, এ বিষয়ে তাদের হাতে এখন কোনো তথ্য নেই। সেনাপ্রধানের সফরের কোনো সূচি হলে জানিয়ে দেওয়া হবে।

স্টেটসম্যান বলছে, সম্মেলনে ৩০টির বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন।

এ সম্মেলনকে একটি ‘অনন্য প্ল্যাটফর্ম’ হিসেবে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর।

সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন, জাতিসংঘ সনদের অধীনে বিশ্বশান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে, সে বিষয়ে এ সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও প্রতিশ্রুতি একত্রিত হবে।

সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া, আর্মেনিয়া, ভুটান, ব্রাজিল, বুরুন্ডি, কম্বোডিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ফিজি, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, কেনিয়া, কিরগিস্তান, মাদাগাস্কার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তানজেনিয়া, উগান্ডা, উরুগুয়ে, ভিয়েতনাম, রুয়ান্ডা ও সেনেগালের সেনাপ্রধানসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে।

সম্মেলনের বিস্তারিত তুলে ধরে রাকেশ কাপুর বলেন, দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে। একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে। আরেকটি অধিবেশনে শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের নানা দিক তুলে ধরা হবে।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হিসাবে, বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের ৫ হাজার ৬৮৫ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন।

শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। সবচেয়ে বেশি শান্তিরক্ষী রয়েছে নেপালের; ৬ হাজার ৩৯ জন। দ্বিতীয় স্থানে থাকা রুয়ান্ডার শান্তিরক্ষীর সংখ্যা ৫ হাজার ৯০৫ জন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com