1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
৭ই নভেম্বরের চেতনা ভবিষ্যতে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় রুহুল কবীর রিজভী ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১৩ মামলার আসামি শাহ আলমসহ ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন-২০২৫ এ বিজয়ীদের গ্যাজেট প্রকাশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩৪৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
====
গত ১৫ অক্টোবর ২০২৫ তারিখ অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এর কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর ফলাফল আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন ও নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী স্বাক্ষরিত এক গ্যাজেটের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গত ১ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভার ২৫নং সিদ্ধান্তে অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ীদের স্ব স্ব পদে এক বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বিজয়ীরা হলেন, সহ-সভাপতি (ভিপি) জনাব মো. ইব্রাহীম হোসেন (ইব্রাহীম রনি), সাধারণ সম্পাদক (জিএস) জনাব সাঈদ বিন হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) জনাব আইয়ুবুর রহমান (তৌফিক), খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক জনাব তামান্না মাহবুব প্রীতি, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জনাব হারেজুল ইসলাম (হারেস মাতাব্বর), সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জনাব জিহাদ হোসাইন (জিহাদ আহনাফ), দপ্তর সম্পাদক জনাব আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক জনাব জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব নাহিমা আক্তার (দ্বীপা), সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব জান্নাতুল ফেরদাউস রিতা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মো. মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক জনাব তানভীর আঞ্জুম শোভন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব তাহসিনা রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক জনাব মো. মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক জনাব মো. ইসহাক ভূঁঞা, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক জনাব ওবাইদুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব মো. ফজলে রাব্বি তৌহিদ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক জনাব মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য হলেন জনাব জান্নাতুল ফেরদাউস সানজিদা, জনাব আদনান শরীফ, জনাব আকাশ দাস, জনাব সালমান ফারসী ও জনাব মো. সোহানুর রহমান।

ফলাফল ঘোষণা করার সময় নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, ড. মো. আনোয়ার হোসেন, প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, প্রফেসর ড. রুমানা আক্তার, গোলাম হোসেন হাবিব, নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, এস.এম. আকবর হোছাইন ও মোহাম্মদ মোজাম্মেল হক।
———–

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com