1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তিতাসের অভিযান নারায়ণগঞ্জে ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৬৮ বার ভিউ

বিশেষ সংবাদ:
নারায়ণগঞ্জে একটি বহুতল ভবন ও কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন বাসাবাড়ির ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় ভবন ও কমিউনিটি সেন্টারের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।নারায়ণগঞ্জে একটি বহুতল ভবন ও কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন বাসাবাড়ির ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।নারায়ণগঞ্জে একটি বহুতল ভবন ও কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন বাসাবাড়ির ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্ব বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের পশ্চিম দেওভোগ ও সিদ্ধিরগঞ্জের দুইটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

শুরুতেই শহরের পশ্চিম দেওভোগ এলাকায় দশ তলার ভবন খন্দকার টাওয়ারে অভিযান চালান তিতাসের ভ্রাম্যমাণ আদালত। এসময় দুইটি ফ্লোরে ভবন মালিক পরিচালিত কমিউনিটি সেন্টার ‘জান্নাত কনভেনশন’ হল ও অন্যান্য ফ্লোরের আবাসিক ফ্ল্যাটগুলোতে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। তিতাস কর্তৃপক্ষ গ্যাসের বিল বই দেখতে চাইলেও দেখাতে ব্যর্থ হন তারা। পরে পুরো ভবনটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ কমিউনিটি সেন্টারটি স্থায়ীভাবে সিলগালা করে মালিকপক্ষের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখান থেকে জব্দ করা হয় বিপুল সংখ্যক অবৈধ পাইপ, রাইজার ও বার্নার।

এরপর তিতাসের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান সিদ্ধিরগঞ্জের গোদনাইল ও দুই নম্বর ঢাকেশ্বরী এলাকার দুইটি স্পটে। সেখানে দুই কিলোমিটার বিস্তৃত এলাকার চার হাজার বাড়ির ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারের সম্পদ রক্ষায় অবৈধ গ্যাস সংযোগ বন্ধে জেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে। জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার পরিচালিত এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মোশতাক মাসুদ মোহাম্মদ ইমরানসহ অন্য সহকারী ব্যবস্থাপক ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

১ দিন আগে সরাইলে অর্ধশত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১৫৫০ ফুট অবৈধ গ্যাস লাইন উত্তোলন করা হয়েছে। এ সময় নূর আলম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com