1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শ্রীলংকাকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা আনল টাইগাররা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৩৮ বার ভিউ

বিশেষ সংবাদ:
প্রথম ম্যাচে আফসোসের ৩ রানের জয় সমান হার! আর দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলো বাংলাদেশ। শ্রীলংকাকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা আনল টাইগাররা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে শ্রীলংকা। জবাব দিতে নেমে অধিনায়ক শান্তর হাফ সেঞ্চুরিতে ১১ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

১৬৬ রানের জবাবে শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকেন লিটন ও সৌম্য। পাওয়ার প্লের ৬ ওভারে তুলে নেন ৬৩ রান। অ্যাঞ্জেলো ম্যাথিউস-দিলশান মাদুশঙ্কারা সুবিধা করতে পারছিলেন না এই দুজনের সামনে। পাওয়ার প্লে শেষ হওয়ার পরই বলে আসেন শ্রীলংকার নতুন মালিঙ্গা মাথিশা পাথিরানা। এসেই সৌম্যকে ফিরিয়ে দেন তিনি। ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার। সৌম্য আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাসও। দলীয় ৮৩ রানের মাথায় এই পাথিরানার বলেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি। শেষ হয় ২৪ বলে তার ৩৬ রানের ইনিংস।

দুই ওপেনারের বিদায়ের পর ম্যাচের হাল ধরেন শান্ত ও তাওহীদ হৃদয়। শ্রীলংকার বোলারদের কোনোরকম সুযোগ না দিয়ে বুদ্ধিদীপ্ত খেলা খেলতে থাকেন এই দুজন। শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে ভিড়িয়েই মাঠ ছাড়েন তারা। ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে নেন শান্ত। পূর্ণ হয় তার ফিফটিও। তার ৩৮ বলে ৫৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ২ ছক্কায়। আরেক পাশে ২৫ বলে ২টি চার ও ১ ছক্কায় ৩২ রানে অপরাজিত ছিলেন হৃদয়।

এর আগে প্রথমে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে ১৬৫ রানের লড়াকু পুঁজি গড়ে শ্রীলংকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই লংকানদের চেপে ধরে বাংলাদেশ। প্রথম ওভারেই মেডেন আদায় করেন শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারেই আভিশকাকে ফিরিয়ে দেন তাসকিন। প্রথম ৩ ওভারে ১ উইকেট হারানো লংকানদের রান ছিল মাত্র ৮। তবে পাওয়ার প্লের পরের ৩ ওভারে খেলা নিজেদের পক্ষে নিয়ে নেয় শ্রীলংকা। তাসকিন-মোস্তাফিজুর রহমানদের তুলোধুনো করে ৬ ওভার শেষে তাদের রানই পৌঁছায় ৪৯-এ।

৮ ওভার শেষে শ্রীলংকা তোলে ৬৪ রান। নবম ওভারের চতুর্থ বলে সৌম্য সরকারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন কুশল। তাতে ভাঙে ৪২ বলে ৬৬ রানের জুটি। ২২ বলে ২টি চার ও ৩ ছক্কায় ৩৬ রান করেন কুশল। পরের ওভারে রান আউট হয়ে যান দারুণ খেলতে থাকা কামিন্দুও। ২৭ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন তিনি। ১০ ওভার শেষে ৩ উইকেট হারানো লংকানদের রান দাঁড়ায় ৭৮-এ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com