1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন

প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ

  • আপডেটের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৮২ বার ভিউ

বিশেষ সংবাদ:
কাঠমান্ডুর অদূরে ললিতপুরের আনফা একাডেমিতে বাংলাদেশের বীর গোলকিপার ইয়ারজান বেগম। সাফ অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলে টাইব্রেকারে গড়ানো ফাইনালে বাংলাদেশের গোলকিপার ইয়ারজান ভারতের তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেশকে এনে দিয়েছে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলের শিরোপা। এর আগে অনূর্ধ্ব-১৫ শিরোপা জিতলেও এই প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ছিল ১-১ গোলে ড্র। ম্যাচের পঞ্চম মিনিটে ভারত অনুশকা দেবীর গোলে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ মরিয়াম বিনতে আন্নার গোলে সমতায় ফেরে।

শুরুতেই গোল খেয়ে হতভম্ব ব্যাপারটি কাটাতে খানিকটা বেশি সময়ই নিয়ে ফেলল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা। ফাইনাল খেলার চাপেই কি না, স্বাভাবিক খেলাটা একেবারেই খেলতে পারছিল না সুরভী আকন্দ, থুইনুই মারমারা। ভারতের মেয়েদের প্রেসিং ফুটবলে জায়গাটাও ঠিকমতো করে নিতে পারছিল না বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে বল পায়ে রেখে খেলার পুরস্কারটা বাংলাদেশ আদায় করে নিয়েছে ম্যাচের ৭১ মিনিটে। মরিয়ামের সুযোগসন্ধানী এক গোলে ১-১ সমতায় ফিরে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনাল টাইব্রেকারে নিয়েছে বাংলাদেশ।

প্রথমার্ধে একেবারেই ভালো খেলতে পারেনি বাংলাদেশের মেয়েরা। বারবার বল হারাতে হয়েছে। ভারতও যে খুব গতিময়, আক্রমণাত্মক ফুটবল খেলেছে, এটাও বলা যাবে না। তবে বাংলাদেশ দল স্নায়ুর চাপে ভুগছিল বেশ ভালোভাবেই। বাংলাদেশের নড়বড়ে অবস্থার সুযোগ ভারত নিতেই পারত। কিন্তু সেটি হয়নি, পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনেও। কিন্তু ফাতেমা আক্তারের ফ্রি–কিক দ্বিতীয় প্রচেষ্টায় ফেরায় ভারতের গোলকিপার মুন্নি।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কোচ সাইফুল বারী দুটি বদল আনেন। ফাতেমার জায়গায় মমিতা আর ক্রানুচিং মারমার জায়গায় মাঠে নামে অনন্যা মুরমু বীথি। ভারতকে এরপর চেপে ধরে বাংলাদেশ। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। পুরস্কার আসে ৭১ মিনিটে। অনন্যা মুরমু বীথির কর্নার থেকে মরিয়াম বক্সের মধ্যকার জটলায় বল ঠেলে দেয় ভারতের গোলে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com