বিশেষ প্রতিবেদন :
সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানা কর্তৃক অভিযানে চাঞ্চল্যকর সিএনজি চালক খুরশিদ আলম হত্যা মামলার আসামী মোঃ সামশুল আলম (৩৬) গ্রেফতার।
গত ২০/০১/২০২৬ইং তারিখ রাত অনুমান ১১.১০ ঘটিকা হইতে রাত অনুমান ১১.৪০ ঘটিকার মধ্যবর্তী সময়ে বায়েজিদ বোস্তামী থানাধীন মুরাদনগর ১নং গলির মির্দ্দাপাড়া এনজি কারিম টাওয়ার সংলগ্ন গৌবিন্দ ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর ১নং আসামী মোহাম্মদ হোসেন (৪৩) আকস্মিকভাবে সিএনজি চালক মোঃ খুরশিদ আলম (৫১) এর সাথে তর্কে জড়ায় এবং তাহাকে গালি দেয়। ভিকটিম ১নং আসামীকে গালি দিতে নিষেধ করিয়া বাসার দিকে চলিয়া যাওয়ার সময় আসামী ১) মোহাম্মদ হোসেন (৪৩) এবং ২) মোঃ সামশুল আলম (৩৬)সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী সিএনজি চালক মোঃ খুরশিদ আলম (৫১)কে মারধর করে এবং ২নং আসামী মোঃ সামশুল আলম (৩৬) ভিকটিম সিএনজি চালক মোঃ খুরশিদ আলম (৫১) এর হাত ধরে আটকাইয়া রাখে। আসামীদের সহিত ভিকটিমের কথা কাটাকাটি একপর্যায়ে ১নং আসামী মোহাম্মদ হোসেন (৪৩) তাহার হাতে থাকা কাঠের বাটাম দ্বারা ভিকটিমের মাথা লক্ষ্য করিয়া বারি মারে। উক্ত আঘাত ভিকটিম সিএনজি চালক মোঃ খুরশিদ আলম (৫১) এর মাথার পিছনের অংশে লাগিলে তিনি রাস্তার উপর উপুড় হইয়া লুটিয়া পড়ে। পরবর্তীতে ১নং আসামী মোহাম্মদ হোসেন (৪৩) পুনরায় তাহার হাতে থাকা কাঠের বাটাম দ্বারা ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যপুরি বারি মারিতে থাকে। ভিকটিম অচেতন হয়ে গেলে আসামীরা দ্রুত ঘটনাস্থল হইতে চলে যায়। ঘটনাস্থলের আশপাশের লোকজন জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ কল দিয়ে সংবাদ দিলে থানা এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম সিএনজি চালক মোঃ খুরশিদ আলম (৫১)কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভিকটিমের আত্মীয়-স্বজনের সহায়তায় চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরন করে। কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করিয়া ইং ২১/০১/২০২৬ তারিখ ভোর ০৬.২০ ঘটিকার সময় ভিকটিমকে মৃত ঘোষণা করেন। ভিকটিমের স্ত্রী বাচু (৪৬) ঘটনাস্থলে উপস্থিত লোকজনের নিকট হতে ঘটনার বিস্তারিত জেনে ও শুনে লিখিত এজাহার দায়ের করিলে লিখিত এজাহারের প্রেক্ষিতে সিএমপি এর বায়েজিদ বোস্তামি থানার মামলা নং-২৫, তারিখ-২১/০১/২০২৬; ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়।
পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (উত্তর), সিএমপি, চট্টগ্রাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর), সিএমপি, চট্টগ্রাম মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায়, এসি বায়েজিদ জোন, সিএমপি, চট্টগ্রাম মহোদয় এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, বায়েজিদ বোস্তামী থানা, সিএমপি, চট্টগ্রাম এর নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানার চৌকস অভিযানিক টিম অভিযান পরিচালনা করিয়া ইং ২২/০১/২০২৬ তারিখ বায়েজিদ বোস্তামী থানাধীন মুরাদনগর মির্দ্দাপাড়া এলাকা হইতে উক্ত মামলার আসামী মোঃ সামশুল আলম(৩৬), পিতা-মোঃ সাইফুল ইসলাম, মাতা-রহিমা বেগম, সাং-মুরাদনগর, মির্দ্দাপাড়া, সাইফুল সওদাগরের বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করেন।