1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

বিমান বাহিনী প্রধান কর্তৃক মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনী সদস্যদের ব্রিফিং প্রদান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে সম্মানিত বিমান বাহিনী প্রধান কর্তৃক মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনী সদস্যদের ব্রিফিং প্রদান।

তারিখে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিমান বাহিনী ঘাঁটি বাশার- এ মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনী সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে বিমান বাহিনী সদস্যদেরকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন। এছাড়াও, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি অনুসরণ এবং প্রয়োগের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। সফলতার সাথে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য বিভিন্ন পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সকল সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কর্তব্য পালন করবে বলে সম্মানিত বিমানবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য ‘In Aid to Civil Power’ এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৩৭৩০ জন সদস্য নিয়োজিত থাকবে এবং মাঠ পর্যায়ে ১২৫০ জন সদস্য আগামী ৬-১৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত (মোট ১১ দিন) মোতায়েন থাকবে যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে ২১ জেলার ৩৫টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও, নির্বাচন কার্যক্রমে সরাসরি সহায়তার লক্ষ্যে বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার, পরিবহন বিমান ও UAV (Unmanned Ariel Vehicle) সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে।

উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ এবং বিমান বাহিনী সদর দপ্তর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com