1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি

শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২২২ বার ভিউ

বিশেষ সংবাদ:
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অসাধারণ সেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাট করে ২৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
সিলেটে আশা জাগিয়েও টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। তবে চট্টগ্রামে টাইগাররা সিরিজের শুরুটা করলো জয় দিয়েই। তাও আবার ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়নক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ জেতানোর পাশাপাশি নিজেও তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় শতক।

যদিও ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করমে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। শূন্য রানেই লিটনকে ফেরান মধুশঙ্কা। উইকেট হারানোর ধারাবাহিকতায় মাত্র ৩ রানে থামে সৌম্য সরকারও। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি তাওহিদ হৃদয়ও। তার রান সংখ্যাও ৩।

এখান থেকে বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেন মাহমুদল্লাহ ও শান্ত। ৩৭ রানে মাহমুদুল্লাহ আউট হলেও রানের চাকা সচল রাখেন টাইগার অধিনায়ক। অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। মুশফিকুর রহিম ৭৩ ও শান্ত ১২২ রানে অপরাজিত ছিলেন। একই সাথে ম্যাচসেরাও হন টাইগার কাপ্তান।

এরআগে টস জিতে শুরুটা দুর্দান্ত করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটি থেকেই আসে ৭১ রান। এরপরই অল্প সময়ের ব্যবধানে তিন উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন তানজিম সাকিব। তবুও কুশাল মেন্ডিস আর জানিথ লিয়েনাগারের হাফ সেঞ্চুরিতে ২৫০ পার করে লঙ্কানরা।

টাইগারদের হয়ে তিন করে উইকেট নেন শরিফুল, তাসািকন ও তানজীম সাকিব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com