1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার

  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩০ মার্চ সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে এই ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘শুধু জাতীয় পর্যায়ে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, তারাই পাবেন।’

প্রতি চার মাস পর পারফরম্যান্সের ভিত্তিতে এই তালিকা পর্যালোচনা করা হবে। তিনি বলেছেন, ‘তারা যদি তাদের সেই পারফরম্যান্স ধরে রাখে তারা কন্টিনিউ করবে, যদি কেউ পারফরম্যান্স থেকে সরে যায় তখন তারা বাদ পড়ে যাবে।’

প্রথম ধাপে আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, উশু, প্যারা অ্যাথলেটিকস, কারাতে, সেপাক তাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, বাস্কেটবল, ব্রিজ ও ফুটসালের ক্রীড়াবিদরা এই সুবিধা পাবেন। তবে এই তালিকায় ক্রিকেটার ও ফুটবলাররা নেই।

ক্রিকেটারদের বাদ রাখার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেছেন, ‘ক্রিকেটাররা অত্যন্ত আর্থিকভাবে সচ্ছল। তাদের বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভাবব। আমরা আপাতত যেসব ক্রীড়াবিদ অত্যন্ত কষ্টের মধ্যে আছেন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই।’

এপ্রিলের প্রথম সপ্তাহে আরও ক্রীড়াবিদদের তালিকা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com