বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ আজ রবিবার (২৯ মার্চ ২০২৬) বেলা ১১টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
এসময় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান উপস্থিত সবাইকে স্বাগত ও ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয় কারো একার না, এ বিশ্ববিদ্যালয় সার্বজনীন। আমরা সকলে মিলে এমন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সকলের জন্য সমঅধিকার প্রতিষ্ঠা হবে। আপনারা সবাই উপাচার্য তথা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। সবাই নিজ নিজ জায়গা থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। চবি ক্যাম্পাসে সকলের জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। উপাচার্য সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, চবি শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও মেরিন সায়েন্সস ইনস্টিটিউটের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. জহুরুল আলম ও ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. ফিরোজা আক্তার খানম, আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, ইতিহাস বিভাগের প্রফেসর ড. নুরুল ইসলাম, জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আবদুল ছবুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সহ-সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবদুল মন্নান, সদস্য এস.এম নাজিম উদ্দীন, কাজী মুহাম্মদ হারুন, মো. হারুনুর রশিদ, মোহাম্মদ জাফরুল আলম জাফর, কামরুল আলম রাশেদ ও মো. খায়রুন্নবী, এছাড়া কর্মচারীদের মধ্যে ইসমাইল, আমির হোসেন, মো. জসিম, মো. ওসমান, আবদুল মালেক ও আবদুল মান্নানসহ শহীদ জিয়া স্মৃতি সংসদের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় উপস্থিত সকলে মাননীয় উপাচার্যকে শুভেচ্ছা জানান।
এছাড়া এদিন সকাল থেকে উপাচার্য দপ্তরে বিভিন্ন বিভাগ, হল, দপ্তর এবং ছাত্র সংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় উপাচার্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেন। এরমধ্যে রয়েছে ফরেস্ট্রি এন্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সস ইনস্টিটিউট, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, রাজনীতি বিজ্ঞান বিভাগ, রেজিস্ট্রার অফিস, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, বাংলাদেশ স্টাডিজ বিভাগ, আরবি বিভাগ, ওশানোগ্রাফি বিভাগ, ফিশারিজ বিভাগ, ল্যাবরেটিরি স্কুল এন্ড কলেজ, চবি প্রেস, চবি পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, শারীরিক শিক্ষা বিভাগ, ইঞ্জিনিয়ারিং দপ্তর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উল্লেখযোগ্য।
Leave a Reply